Site icon প্রিয় বন্ধু মিডিয়া

হঠাৎ কী এমন খসড়া দেখালেন মোদী? ভারত মণ্ডপমে জিনপিং-পুতিনের সেই এক মিনিট ওলটপালট করল বিশ্ব রাজনীতি!

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-বিশ্বমঞ্চে ভারতের এক বিরাট ও ঐতিহাসিক কূটনৈতিক জয়! আজ শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) নয়াদিল্লির ভারত মণ্ডপমে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস (BRICS) শীর্ষ সম্মেলনের সমাপনী অধিবেশনে তৈরি হলো এক চরম নাটকীয় মুহূর্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন সদস্য রাষ্ট্রগুলোর সামনে ‘নয়াদিল্লি ঘোষণাপত্র ২০২৬’-এর গোপন খসড়াটি পেশ করে জানতে চান এতে কারও কোনো আপত্তি আছে কিনা, তখন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং বা রাশিয়ার ভ্লাদিমির পুতিন—কেউই কোনো আপত্তি জানাননি। কোনো বাধা ছাড়াই সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয় এই ঐতিহাসিক দলিল, যার জেরে আন্তর্জাতিক রাজনীতিতে সম্পূর্ণ কোণঠাসা হয়ে পড়ল পাকিস্তান। এই যৌথ ঘোষণাপত্রে জম্মু-কাশ্মীরের পহেলগাঁও জঙ্গি হামলার (২২ এপ্রিল, ২০২৫) তীব্রতম ভাষায় নিন্দা করা হয়েছে, যা ভারতের জন্য এক নজিরবিহীন কূটনৈতিক সাফল্য।

ঘোষণাপত্রের ৪০ নম্বর ধারায় স্পষ্ট ভাষায় বলা হয়েছে, ২০২৫ সালের ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরণ এলাকায় যে নৃশংস জঙ্গি হামলায় ২৬ জন নিরপরাধ পর্যটক ও সাধারণ মানুষের মৃত্যু হয়েছিল, তা সম্পূর্ণ ক্ষমার অযোগ্য এবং অপরাধমূলক কাজ। ব্রিকস গোষ্ঠীভুক্ত সমস্ত সদস্য দেশ একযোগে বার্তা দিয়েছে যে, কোনো ধরণের সন্ত্রাসবাদকেই বরদাস্ত করা হবে না এবং সীমান্তপার সন্ত্রাসবাদ, জঙ্গিদের অর্থায়ন ও তাদের নিরাপদ আশ্রয় (Safe Havens) ধ্বংস করতে ‘জিরো টলারেন্স’ (Zero Tolerance) নীতি গ্রহণ করা অত্যন্ত জরুরি। পাকিস্তানের সবচেয়ে বড় আন্তর্জাতিক সুরক্ষাকবচ চীন এই ঘোষণাপত্রে সই করায় ইসলামাবাদের হাত এখন সম্পূর্ণ খালি।

পহেলগাঁও হামলার প্রত্যুত্তরে ভারত যেভাবে পাকিস্তানের মাটিতে জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে ‘অপারেশন সিন্দুর’ (Operation Sindoor) নামক জোরালো সামরিক অভিযান চালিয়েছিল, তারপর বিশ্বমঞ্চে চিনের এই ভোলবদল পাকিস্তানের সন্ত্রাসবাদী নীতির কফিনে শেষ পেরেক পুঁতে দিল। এরই পাশাপাশি, রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের (UNSC) আমূল সংস্কারের পক্ষে ব্রিকসের এই ঘোষণাপত্রে এযাবৎকালের সবচেয়ে কড়া ভাষা ব্যবহার করা হয়েছে। ঘোষণাপত্রে ভারত এবং ব্রাজিলের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হওয়ার যৌক্তিক আকাঙ্ক্ষাকে পূর্ণ সমর্থন জানানো হয়েছে, যা বিশ্বমঞ্চে ভারতের আসনকে আরও শক্তিশালী করল।

Exit mobile version