Site icon প্রিয় বন্ধু মিডিয়া

বাজেট নিয়ে মমতার “হামটি ডাম্পটি” কটাক্ষ! “ওনাকে বুঝতে গেলে….” কড়া আক্রমণ সুকান্তর!

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের মুখ্যমন্ত্রী কখন কি বলেন, তা তিনি নিজেও জানেন না। বিভিন্ন সভা সমিতি থেকে তার বিভিন্ন শব্দ বন্ধনী নিয়ে মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় চর্চা হয়। কিন্তু তারপরেও মুখ্যমন্ত্রী নিজের স্বভাব সিদ্ধ ভঙ্গিমায় সেই সমস্ত শব্দ আরও জোরদার সহকারে বলতে শুরু করেনৃ গতকাল কেন্দ্রীয় বাজেট পেশ হয়েছে। তারপর তিনি সেই কেন্দ্রীয় বাজেটকে কটাক্ষ করে হামটি ডাম্পটি শব্দ প্রয়োগ করেছেন। যা নিয়ে বিভিন্ন মহলে হাসাহাসি শুরু হয়েছে। আর মুখ্যমন্ত্রীর সেই মন্তব্য নিয়েই এবার পাল্টা প্রতিক্রিয়া দিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

গতকাল কেন্দ্রীয় বাজেট পেশ হওয়ার পর তৃণমূল কংগ্রেস একযোগে তার বিরোধিতা করতে শুরু করেছে‌। যদিও বা তৃণমূলের পক্ষ থেকে এটাই কাম্য ছিলো। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর বিরোধিতা করে নতুন একটি শব্দ প্রয়োগ করেছেন। যেখানে তিনি হামটি ডাম্পটি বলে এই বাজেটকে কটাক্ষ করেছেন। কিন্তু বাংলার জন্য একাধিক ঘোষণা করা সত্ত্বেও মুখ্যমন্ত্রী কি তা দেখতে পাচ্ছেন না, তা নিয়ে পাল্টা প্রশ্ন তুলেছে বিরোধীরা। তবে মুখ্যমন্ত্রীর সেই হামটি ডাম্পটি শব্দ প্রয়োগ নিয়ে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। আর সেখানেই মুখ্যমন্ত্রী যেভাবে এই কেন্দ্রীয় বাজেটকে নতুন এক শব্দ বন্ধনী দিয়ে কটাক্ষ করেছেন, তা নিয়ে তাকে প্রশ্ন করা হয়। আর সেই ব্যাপারে প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি বলেন, “হাম্বা রাম্বা বললে লোকে হাসাহাসি করবে, তাই হামটি ডামটি বলেছেন। বাজেটটা কি, সেটা ওনাকে বুঝতে গেলে অপেক্ষা করতে হবে, ভারতবর্ষের অর্থনীতির মূল যে স্রোত, সেই স্রোতের সঙ্গে এক হতে হবে। ভারতবর্ষের মূল অর্থনৈতিক স্রোতের সঙ্গে বাংলা এই মুহূর্তে নেই। বাংলা একটি সাইডে বসে নিজের মধ্যেই ঘুরপাক খাচ্ছে।যেমন, জাহাজ শিল্পের উন্নতির ক্ষেত্রে সরকার ছাড় দিয়েছে। জাহাজ শিল্প আপনার ওখানে নেই, আপনি কি উপকার নেবেন? সুতরাং, এই মূল জায়গা থেকে বাংলা সরে গিয়েছে।”

Exit mobile version