প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
আজ রবিবার ছুটির দিন। কিন্তু তা সত্বেও আজ পেশ করা হচ্ছে কেন্দ্রীয় বাজেট। আর কিছুক্ষণ সময়ের মধ্যেই বাজেট বক্তৃতা শুরু করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তবে তার আগে বেশকিছু প্রথা রয়েছে। ইতিমধ্যেই অর্থ মন্ত্রক থেকে বেরিয়ে রাষ্ট্রপতি ভবনে পৌঁছে গিয়েছেন তিনি। আর রাষ্ট্রপতি ভবনে পৌঁছন মাত্রই কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে দই চিনি খাইয়ে দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
সামনেই পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যের বিধানসভা ভোট রয়েছে। সেদিক থেকে এবারের কেন্দ্রীয় বাজেট যে সমস্ত রাজ্যে ভোট আসছে, সেই সমস্ত রাজ্যের মানুষদের মধ্যে প্রত্যাশার পারদকে অনেকটাই বৃদ্ধি করেছে। বিজেপি নেতৃত্বরা আশা করছে যে, একাধিক চমক এবারে কেন্দ্রীয় বাজেটে থাকতে পারে। কিন্তু শেষ পর্যন্ত কি চমক থাকবে, সেটা সময় বলবে। তবে তার আগে প্রথমেই অর্থ মন্ত্রকে পৌঁছে যান কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আর তারপর সেখান থেকে রাষ্ট্রপতি ভবনে পৌঁছে যান তিনি। যেখানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেন নির্মলা সীতারামন। আর সেখানেই প্রত্যেকবারের প্রথা অনুযায়ী কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে দই চিনি খাইয়ে দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
বিশেষজ্ঞরা বলছেন, প্রত্যেকবারের এটাই রীতি যে, কেন্দ্রীয় অর্থমন্ত্রী যিনি থাকবেন, তিনি বাজেট পেশের আগে রাষ্ট্রপতি ভবনে যাবেন এবং সেখানে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন। তারপর রাষ্ট্রপতি তাকে দই, চিনি খাইয়ে দিয়ে শুভেচ্ছা জানাবেন। এবারেও সেই চিত্র সামনে এলো। তবে যার দিকে গোটা দেশবাসীর নজর রয়েছে, সেই কেন্দ্রীয় বাজেটে কি কি চমক থাকে, এখন সেটাই সব থেকে বড় বিষয়। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।
