Site icon প্রিয় বন্ধু মিডিয়া

চলতি মাসের মধ্যেই কি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা সম্ভব? কি জানালেন রাজ্যের সিইও!

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সম্প্রতি সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যে নির্দেশ এসেছে, তার ফলে রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় স্কুটিনির মেয়াদ আরও সাত দিন বৃদ্ধি হয়েছে। স্বাভাবিকভাবেই চূড়ান্ত ভোটার তালিকা ১৪ ফেব্রুয়ারি প্রকাশ হওয়ার কথা থাকলেও, স্বাভাবিক নিয়মেই তা পিছিয়ে যাওয়ার কথা। কিন্তু প্রশ্ন উঠছে যে, নির্দিষ্ট সময়ের মধ্যেই কি সেই ভোটার তালিকা আদৌ প্রকাশ হবে? নাকি চলতি মাসেও সেই তালিকা প্রকাশ করা সম্ভব হবে না? কেননা যেভাবে মাইক্রো অবজারভারদের বিষয়টি নিয়ে আদালতে প্রশ্ন তুলেছে এই রাজ্যের শাসক দল, এমনকি তারা গোটা বিষয়ে আপত্তি জানিয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট রাজ্যকে অফিসার দেওয়ার নির্দেশ দিয়েছে, সেই প্রক্রিয়া আজ বিকেল ৫ টার মধ্যে সম্পন্ন হওয়ার কথা। এখন তারা দায়িত্ব বুঝে নেওয়ার পর কিভাবে কাজ করবেন? গোটা প্রক্রিয়াতে অনেকটাই দেরি হতে পারে বলেও মনে করা হচ্ছে। আর এই পরিস্থিতিতে গতকাল রাতে দিল্লি রওনা হওয়ার আগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ নিয়ে বড় মন্তব্য করলেন রাজ্যের সিইও মনোজ কুমার আগরওয়াল।

ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট থেকে যে নির্দেশ এসেছে, সেই সম্পর্কে সকলেই অবগত হয়ে গিয়েছেন। আর যেদিন সুপ্রিম কোর্ট থেকে এই নির্দেশ আসে, তারপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে এবার রাজ্যের এসআইআর প্রক্রিয়ার ভবিষ্যৎ কি হবে? কেননা ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা ছিলো। কিন্তু যেভাবে স্কুটিনির দিন আরও ৭ দিন বৃদ্ধি করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত, স্বাভাবিকভাবেই তো তা অনেকটাই পিছিয়ে যাবে। কিন্তু চলতি মাসের মধ্যেও যদি এই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা সম্ভব না হয়, তাহলে ভোটের নির্ঘণ্ট প্রকাশেও তো অনেকটা দেরি হয়ে যেতে পারে। কিন্তু এই সমস্ত সংশয় বিভিন্ন মহলে চললেও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক কিন্তু নিশ্চিত যে, নির্দিষ্ট সময়েই প্রকাশ করা যাবে চূড়ান্ত ভোটার তালিকা। দিল্লি যাওয়ার আগে অন্তত সেই কথাই জানিয়ে দিলেন তিনি।

প্রসঙ্গত, গতকাল রাতেই দিল্লির উদ্দেশ্যে রওনা হন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। যেখানে আজ দেশের নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক রয়েছে তার। আর সেখানেই বিধানসভা নির্বাচন নিয়েও আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। আর দিল্লি যাওয়ার আগেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ নিয়ে বড় মন্তব্য করেন তিনি। মনোজবাবু বলেন, “কেন নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকাশ করা সম্ভব হবে না? কাজ তো চলছে। মাইক্রো অবজারভাররা সাহায্য করবেন।” আর এতেই বিভিন্ন মহলে যে সংশয় তৈরি হয়েছিল, তা সম্পূর্ণরূপে দূর হয়ে গেল। এক কথায় বোঝাই যাচ্ছে যে, চলতি মাসের মধ্যেই রাজ্যে প্রকাশ হয়ে যাবে চূড়ান্ত ভোটার তালিকা।

Exit mobile version