Site icon প্রিয় বন্ধু মিডিয়া

ছিঃ! “একজন মহিলাকে অফিসে ডেকে চুমু খাচ্ছেন” তৃণমূল নেতার কুকীর্তিতে ধিক্কার শুভেন্দুর!

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলাদের স্বনির্ভর করার কথা বলছেন। বলছেন, মহিলারা লক্ষীর ভান্ডার পেয়ে নাকি এগিয়ে যাচ্ছে। এখন নাকি তাদের আর স্বামীর কাছে টাকা চাইতে হয় না। তারা নাকি মাথা উঁচু করে বেঁচে থাকে। কিন্তু যে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী এই কথা বলছেন, সেই রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীর দলেরই একজন নেতা, তিনি আবার পঞ্চায়েত সমিতির সভাপতি, তিনি এক মহিলা পঞ্চায়েত প্রধানকে নিজের অফিসে ডেকে আনার পর তাকে যৌন হেনস্থা করেছেন বলে অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী নিজে সোশ্যাল মিডিয়ায় সেই মহিলার আর্তনাদের একটি কল রেকর্ড পোস্ট করেছেন। আর সেই বিষয়টি নিয়েই এবার সংবাদ মাধ্যমের সামনে সেই তৃণমূল নেতাকে রীতিমত ধিক্কার জানালেন রাজ্যের বিরোধী দলনেতা। শুধু তাই নয়, রাজ্যের মুখ্যমন্ত্রীর এই মহিলা দরদী মনোভাব নিয়েও প্রশ্ন তুলে দিলেন তিনি।

প্রসঙ্গত, আজ সকালেই একটি বিস্ফোরক পোস্ট সোশ্যাল মিডিয়ায় করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেখানে একটি অডিও ক্লিপ শুনেই বোঝা যাচ্ছে যে, কাঁথি তিন নম্বর ব্লকের একজন মহিলা প্রধানকে নিজের পঞ্চায়েত সমিতির অফিসে আসার পর তাকে শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে। আর তারপরেই তৃণমূল ব্যাপক চাপে পড়ে গিয়েছে। আর এবার গোটা বিষয় নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। এইভাবে মহিলাদের মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলছেন তৃণমূল নেতারা বলেই অভিযোগ করলেন তিনি।

এদিন সল্টলেকে বিজেপির দলীয় কার্যালয় সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই তিনি বলেন, “একটা মহিলা প্রধানের ঘরের ভেতরে ঢুকে গালে চুমু খেয়েছে, পঞ্চায়েত সমিতির কার্যালয়ে‌। ওকে পদত্যাগ সোমবার করবে, বিজেপির মহিলারা ঝাঁটা নিয়ে যাচ্ছে ওখানে। ওই প্রধানের ভাই তৃণমূল করে। আমাকে ফোন করে কেঁদেছে। অফিসের ভেতরে ডেকে চুমু খাচ্ছেন? এটাই মহিলা স্বনির্ভর? একটা মহিলাকে এক হাজার, দেড় হাজার টাকা দিয়ে কেনা যায়? যেমন আরজিকরে ডাক্তার বোন নিরাপদ ছিল না, তেমন পঞ্চায়েত সমিতি, বিডিও অফিসও এখন নিরাপদ নয়। ওখানকার বিডিওর স্বতঃপ্রণোদিত মামলা করা উচিত।”

Exit mobile version