Site icon প্রিয় বন্ধু মিডিয়া

ছিঃ ছিঃ! শেষমেষ বিজেপির মহিলা কাউন্সিলরকে শ্মশানে যাওয়ার কথা? উত্তপ্ত কলকাতা পৌরসভা!

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- তৃণমূল এতটাই নির্লজ্জতার সীমা ছাড়াচ্ছে যে, তারা কখন কোথায় কি বলতে হবে, সেটুকু বোধ বুদ্ধি হারিয়ে ফেলেছে। আজ কলকাতা পৌরসভায় বাজেট অধিবেশন চলাকালীন যে ঘটনা ঘটে গেল, তারপর তৃণমূলের রুচিবোধ নিয়ে আরও একবার প্রশ্ন উঠে গেল বাংলার মানুষের মধ্যে। যতই যে যার বিরোধী হোক, কাউকে উদ্দেশ্য করে কি এই ধরনের কথা বলা যায়? সত্যিই কি এটা বাংলার সংস্কৃতি? যারা বাংলা ও বাঙালিদের নিয়ে চেচামেচি করে, যারা বলে, আমরা সবথেকে বেশি বাঙালীদের ভালবাসি, সেই তৃণমূলের একজন কাউন্সিলর বিজেপির বর্ষীয়ান মহিলা কাউন্সিলরের উদ্দেশ্যে যে মন্তব্য করলেন, তারপর রীতিমত উত্তপ্ত হয়ে উঠেছে কলকাতা পৌরসভার বাজেট অধিবেশন।

আজ কলকাতা পৌরসভায় বাজেট অধিবেশন চলছিল। আর সেই সময় হঠাৎ করেই একটি বিষয় নিয়ে যখন আলোচনা চলছিলো, ঠিক তখনই এক তৃণমূল কাউন্সিলর বিজেপির এক বর্ষীয়ান মহিলা কাউন্সিলরের উদ্দেশ্যে বেলাগাম মন্তব্য করে বসেন। আর তারপরেই প্রশ্ন উঠতে শুরু করে যে, একজন তৃণমূল কাউন্সিলর কি করে এই মন্তব্য করলেন? যেখানে বিজেপির মহিলা কাউন্সিলর মিনাদেবী পুরোহিতের উদ্দেশ্যে তৃণমূলের কাউন্সিলর মহেশ শর্মার মন্তব্য ঘিরে তুঙ্গে উঠেছে বিতর্ক। গোটা ঘটনায় সেই তৃণমূল কাউন্সিলরের মন্তব্যের বিরুদ্ধে সোচ্চার হয়েছে বিজেপি। যদিও বা ড্যামেজ কন্ট্রোল করতে মিথ্যে ভাবেই বিতর্ক তৈরি করা হচ্ছে বলে দাবি করেছেন সেই তৃণমূল কাউন্সিলর মহেশ শর্মা।

সূত্রের খবর, এদিন কলকাতা পৌরসভায় বাজেট অধিবেশনে বক্তব্য রাখছিলেন তৃণমূল কাউন্সিলর তারক সিং। আর সেই আলোচনা চলাকালীন সিরিটি শ্মশানের পার্কিংয়ের সমস্যার কথা তুলে ধরেন বিজেপির বর্ষীয়ান মহিলা কাউন্সিলর মিনাদেবী পুরোহিত। হঠাৎ করেই এই আলোচনার মাঝে তৃণমূলের কাউন্সিলর মহেশ শর্মা বলে বসেন, “মিনাদেবী পুরোহিতকেও এখনই শ্মশানে পাঠানো উচিত।” আর একজন বর্ষীয়ান মহিলা কাউন্সিলরের উদ্দেশ্যে তৃণমূল কাউন্সিলর মহেশ শর্মার এই বিতর্কিত মন্তব্য ঘিরে রীতিমত উত্তপ্ত হয়ে ওঠে কলকাতা পৌরসভার অধিবেশন। এই ধরনের কথা একজন জীবিত মানুষের উদ্দেশ্যে আদৌ কি বলা যায়? এটা কি সত্যিই শোভনীয়, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে বিজেপি। স্বাভাবিকভাবেই গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যের শাসক দলের এই কাউন্সিলর যে যথেষ্ট বিপাকে পড়ে গেলেন, তা বলার অপেক্ষায় রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

Exit mobile version