Site icon প্রিয় বন্ধু মিডিয়া

“চূড়ান্ত ভোটার লিস্ট বেরোলেই তৃণমূলের জ্বর বেড়ে যাবে” SIR নিয়ে বড় ইঙ্গিত দিলীপের!

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যে এসআইআর শুরুর একদম প্রথম দিন থেকেই তৃণমূল কংগ্রেস এর বিরোধিতা করতে শুরু করেছে। বর্তমানে যে পরিস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে, তাতে তৃণমূলের অস্বস্তি আরও বাড়ছে। প্রতিনিয়ত মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন। আর তার এই আতঙ্কগ্রস্থ অবস্থা দেখেই স্পষ্ট যে, তৃণমূল কোনোমতেই ঠিক থাকতে পারছে না। তারা বুঝতে পেরেছে, যেভাবে অবৈধ ভোটারদের নাম বাদ যাচ্ছে, তাতে তাদের আর ক্ষমতায় টিকে থাকা সম্ভব হবে না। এখনও পর্যন্ত প্রায় ৬৪ লক্ষের কাছাকাছি ভোটারের নাম বাদ গিয়েছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হলে তৃণমূল আর ভোটে লড়বে না বলে ইতিমধ্যেই বড় দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এবার সেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়া এবং তৃণমূলের অস্বস্তি বৃদ্ধি নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।

২৬ এর বিধানসভা নির্বাচনে বিজেপি বাংলার ক্ষমতা দখলের ব্যাপারে আত্মবিশ্বাসী। আর তারা স্বচ্ছ ভোট হলে যে বাংলার ক্ষমতায় আসবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই বিশেষজ্ঞদের মধ্যে। তবে স্বচ্ছ ভোটার তালিকা তৈরির ক্ষেত্রে প্রথম দিন থেকেই এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে। আর তাকে বিজেপি স্বাগত জানালেও, তৃণমূল রীতিমত এর বিরোধিতা করতে শুরু করেছে। তবে তৃণমূলের এই অবৈধ ভোটারদের নাম বাদ যাওয়ার কারণেই যে বিরোধীতা, খুব ভালো মতই জানেন বিজেপি নেতারা। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, আগামী ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা। কিন্তু অনেকেরই তথ্য যাচাই করা সম্ভব হয়নি বলে খবর। ফলে সেই দিনও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা সম্ভব হবে কিনা, তা নিয়েও একটা ধোঁয়াশা রয়েছে বিভিন্ন মহলে। আর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হলে যে তৃণমূলের ক্ষমতায় আশা নিয়েই একটা বড় সংশয় দেখা দেবে, সেই ব্যাপারে নিশ্চিত বিজেপি নেতারা। কেননা তাদের বক্তব্য, এখনই যদি ৬৪ লক্ষের মত মানুষের নাম বাদ যায়, তাহলে চূড়ান্ত ভোটার তালিকায় সেই সংখ্যাটা ১ কোটির কাছাকাছি পৌঁছে যাবে। আর রাজ্যে এই এক কোটি ভুয়ো ভোটারকে কাজে লাগিয়েই এতদিন তৃণমূল ক্ষমতায় টিকে ছিল। কিন্তু এবার তা সম্ভব হবে না জন্যেই তারা চূড়ান্ত ভোটার তালিকা দেখে আরও আতঙ্কিত হতে পড়বে বলেই জানিয়ে দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপি নেতা দিলীপ ঘোষ। আর সেখানেই তিনি বলেন, “আমি খবরে যা শুনলাম এখনও পর্যন্ত ৮৫ লক্ষ লোকের ভাগ্য ঝুলে আছে। তার মধ্যে ৫০ লক্ষ লোকের কোনো তথ্যই আসেনি। আসার সম্ভাবনা কম। কারণ এরা সব ভুয়ো ভোটার। জোর করে ভোটার করা হয়েছে এবং তার জন্য কিছু অফিসারকে শোকজ হতে হয়েছে। তাই এই ৮৫ লক্ষের ব্যাপারে যতক্ষণ না সিদ্ধান্ত হচ্ছে, ততক্ষণ তো চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হতে পারে না। শাসক তো প্রথম থেকেই চাপে রয়েছে। এসআইআরের নাম শুনেই জ্বর এসেছে। সেই জ্বর এখনও ছাড়েনি। ফাইনাল লিস্ট যদি বেরিয়ে যায়, আমার মনে হয় সেই জ্বরটা আরও বেড়ে যাবে।”

Exit mobile version