প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
অবশেষে আজ পেশ হতে চলেছে কেন্দ্রীয় বাজেট। সামনেই পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যের নির্বাচন। তাই তার আগে এই কেন্দ্রীয় বাজেটের দিকে নজর রয়েছে বিশেষজ্ঞ থেকে শুরু করে রাজনৈতিক মহলের। ভোটমুখী রাজ্যগুলির জন্য বড় কোনো ঘোষণা এই বাজেটে থাকে কিনা, তার দিকে তাকিয়ে রয়েছেন অনেকে। মূলত, রবিবার হলেও ছুটির দিনেই পেশ করা হচ্ছে এই কেন্দ্রীয় বাজেট। ইতিমধ্যেই নিজের বাসভবন থেকে বেরিয়ে অর্থ মন্ত্রকে পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।
প্রসঙ্গত, আজ সকাল ১১ টায় লোকসভায় বাজেট বক্তৃতা করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। কিন্তু তার আগে বেশ কিছু প্রথা রয়েছে। ইতিমধ্যেই নিজের বাসভবন থেকে বেরিয়ে অর্থ মন্ত্রকে পৌঁছে গিয়েছেন তিনি। আর তারপরেই রাষ্ট্রপতির দরবারে যাবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সেখান থেকে বাজেট পেশের অনুমতি নেওয়ার পরেই তিনি যোগ দেবেন মন্ত্রিসভার বৈঠকে। আর সেই মন্ত্রিসভার বৈঠক শেষ হওয়ার পরেই শুরু হবে লোকসভার বাজেট অধিবেশন।
বিশেষজ্ঞরা বলছেন, এবারের বাজেট রাজনৈতিক দিক থেকে তো বটেই, অর্থনৈতিক দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেননা সামনেই একাধিক রাজ্যের নির্বাচন রয়েছে। ফলে তার আগে কেন্দ্রীয় সরকার নিজেদের বাজেটে কোনো জনমোহীনি ঘোষণা রাখে কিনা, তা অবশ্যই দেখার মত বিষয়। স্বাভাবিক ভাবেই কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলা কেন্দ্রীয় বাজেটের এই ঘোষণায় কি কি চমক থাকে, সেদিকেই নজর থাকবে সকলের।
