Site icon প্রিয় বন্ধু মিডিয়া

বঞ্চনার অন্ধকার চিরে নয়া ভোর! মঠ-মন্দির সংস্কারে ১,০০০ কোটির মেগা প্যাকেজ শুভেন্দুর, মন জিতলেন বাংলার মানুষের!

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-আলোর শহর চন্দননগর তখন মা জগদ্ধাত্রীর আরাধনায় মগ্ন। ঠিক সেই মুহূর্তেই হুগলির তীর থেকে গোটা বাংলার সনাতনী সমাজের জন্য এল এক ঐতিহাসিক সুখবর! যে বাংলায় দীর্ঘ দেড় দশক ধরে প্রাচীন মঠ-মন্দিরগুলি সংস্কারের অভাবে ধুঁকেছে, যে বাংলায় সংকীর্ণ ভোটব্যাঙ্ক আর তোষণের রাজনীতির জাঁতাকলে পিষ্ট হয়েছে সংখ্যাগুরু মানুষের আবেগ—রাজ্যে পালাবদলের পর সেই অন্ধকার অধ্যায়ে চিরতরে ইতি টানলেন দূরদর্শী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক জনমুখী ও যুগান্তকারী সিদ্ধান্তে বাংলার প্রশাসনিক মানচিত্র বদলে দিচ্ছেন তিনি। এবার চন্দননগরের পুজো মণ্ডপের মঞ্চ থেকে দাঁড়িয়ে তিনি ঘোষণা করলেন, আগামী মাত্র ২ বছরে রাজ্যের প্রাচীন ও ভগ্নপ্রায় মঠ-মন্দিরগুলির আমূল সংস্কারে ১,০০০ কোটি টাকা খরচ করবে রাজ্য সরকার!

মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গলায় ছিল আত্মবিশ্বাস, স্বচ্ছতা আর বলিষ্ঠ প্রশাসনিক নেতৃত্বের স্পষ্ট ছাপ। তাঁর বক্তব্যের মূল নির্যাস—বাংলার প্রাচীন মঠ ও মন্দিরগুলি কেবল ইট-কাঠ-পাথরের ইমারত নয়, এগুলি আমাদের শিকড়। সেই শিকড়কে বাঁচাতে আগামী ২ বছরের মধ্যে ১,০০০ কোটি টাকা ব্যয়ে রাজ্যের পুরনো মঠ-মন্দিরগুলির সংস্কার করা হবে। কেবল মন্দির সংস্কারেই থেমে থাকছে না শুভেন্দু প্রশাসন। বাংলার অন্যতম বৃহৎ পুণ্যতীর্থ গঙ্গাসাগর মেলাকে আন্তর্জাতিক স্তরে তুলে ধরার কাজও ইতিমধ্যেই শুরু করে দিয়েছে সরকার। শুভেন্দু অধিকারী স্পষ্ট বুঝিয়ে দিলেন, বর্তমান প্রশাসন সরকারকে সাধারণ মানুষের আনন্দ এবং ঐতিহ্যের সঙ্গে জুড়ে দিয়েছে। তবে কেবল উৎসব বা সংস্কৃতি নয়, বাংলার বেকার যুবকদের ভবিষ্যৎ গড়তে এবং রাজ্যের অর্থনীতিকে চাঙ্গা করতে নতুন শিল্প আনার লক্ষ্যেও সমানতালে ছুটছে তাঁর সরকার।

মুখ্যমন্ত্রীর এই মেগা ঘোষণার পরই রাজ্য জুড়ে শুরু হয়েছে জোর চর্চা। রাজনৈতিক বিশ্লেষক এবং সনাতনী সমাজের একাংশের মতে, বিগত ১৫ বছরের জমানায় বাংলায় চলেছিল কেবল একতরফা তোষণের রাজনীতি। নির্দিষ্ট একটি ভোটব্যাঙ্ককে খুশি করতে গিয়ে রাজ্যের প্রাচীন মন্দির বা তীর্থক্ষেত্রগুলির দিকে ফিরেও তাকায়নি প্রাক্তন সরকার। উল্টে সাধারণ মানুষের ধর্মীয় উৎসবেও বারবার নেমে আসত প্রশাসনিক খাঁড়া আর ফতোয়া। ওয়াকিবহাল মহলের স্পষ্ট বক্তব্য, মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী যে দক্ষতা, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং বাংলার সংস্কৃতির প্রতি গভীর দায়বদ্ধতা দেখাচ্ছেন, তা সত্যিই নজিরবিহীন। তাঁর এই ১,০০০ কোটি টাকার প্রকল্প প্রমাণ করে দিল যে বর্তমান বিজেপি সরকার কেবল ফাঁকা প্রতিশ্রুতি দেয় না, কাজ করে দেখায়। একদিকে গঙ্গাসাগরকে বিশ্বমানের তীর্থক্ষেত্র হিসেবে গড়ে তোলা ও প্রাচীন মন্দির রক্ষা, আর অন্যদিকে রাজ্যে শিল্প আনার মরিয়া প্রচেষ্টা—ঐতিহাস্য এবং আধুনিক উন্নয়নের এই সোনালি মেলবন্ধনই শুভেন্দু অধিকারীকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে এবং বর্তমান প্রশাসনকে বিগত জমানার ব্যর্থ শাসনের থেকে যোজন দূরত্বে এগিয়ে দিয়েছে।

Exit mobile version