Site icon প্রিয় বন্ধু মিডিয়া

Big breaking ঠ্যালার নাম বাবাজি! নির্বাচন কমিশনের নির্দেশ অমান্য! বিকেল ৩ টের মধ্যেই দিল্লিতে তলব মুখ্যসচিবকে!

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রশাসনের যে সমস্ত আধিকারিকরা রয়েছেন, তারা ভাবছিলেন, এভাবেই বুঝি সমস্ত কিছু চলবে। নির্বাচন কমিশন যতই কড়া পদ্ধতিতে এসআইআর পরিচালনা করুক, তারা তৃণমূলের দলদাস হয়ে কাজ করবে। কিন্তু নিরপেক্ষ হয়ে নির্বাচন কমিশনের কথামত কাজ না করলে যে শাস্তির মুখে পড়তে হবে, তা এবার বুঝিয়ে দিলো জাতীয় নির্বাচন কমিশন। অনেকদিন ধরেই তারা নজর রাখছিলো। আর অবশেষে কড়া পদক্ষেপ গ্রহন করা হলো রাজ্যের মুখ্য সচিবের বিরুদ্ধে। যেভাবে এই রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলছে এবং যেভাবে নির্বাচন কমিশন একের পর এক নির্দেশ দেওয়ার পরেও তাকে অমান্য করা হচ্ছে, তার পরিপ্রেক্ষিতে এবার তড়িঘড়ি দিল্লিতে রীতিমত সময়সীমা বেঁধে দিয়ে তলব করা হলো রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকে।

এই রাজ্যের বিরোধী দলনেতা থেকে শুরু করে বিজেপি নেতাদের মধ্যে অনেকদিন ধরেই রাজ্যের মুখ্যসচিবের ভূমিকা প্রশ্নের মুখে পড়েছিল। মাঝেমধ্যেই শুভেন্দু অধিকারী দাবি করেছেন যে, এই রাজ্যের মুখ্যসচিব নির্বাচন কমিশনের নির্দেশ অমান্য করে প্রত্যেকটি জেলার জেলাশাসককে তৃণমূলের কথামত কাজ করার নির্দেশ দিয়েছেন। এমনকি নির্বাচন কমিশন একের পর এক নির্দেশ দিলেও, যেভাবে এই রাজ্য তা পালন করছে না, তার ফলে প্রশ্ন উঠতে শুরু করেছিল যে, এরপরেও কি চুপ করে বসে থাকবে দেশের নির্বাচন কমিশন? এরপরেও তারা পদক্ষেপ গ্রহণ করবে না? যেভাবে মুখ্যসচিব কাজ করছেন, তা তো দলদাসের মত আচরণ। তার বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা না নিলে তো তারা আগামীদিনে ভোটকে প্রহসনে পরিণত করবে। আর এই মুখ্য সচিবকে দেখে আগামী দিনে তৃণমূলকে খুশি রাখতে অনেক আধিকারিকরা সেই পথে হাঁটবেন। ফলে ভোটের নামে তৃণমূল আবার একটা প্রহসন করতে পারে এই বাংলার মাটিতে। স্বাভাবিকভাবেই বিরোধীদের মধ্যে থেকে যখন এই সমস্ত বক্তব্য উঠে আসতে শুরু করেছিলো এবং সেই বিষয় নিয়ে চর্চা শুরু হয়েছিল, ঠিক তখনই এক বিশাল বড় পদক্ষেপ নিয়ে নিলো দেশের নির্বাচন কমিশন।

সূত্রের খবর, কিছুক্ষণ আগেই জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। যেখানে রাজ্যের মুখ্যসচিবকে আজ বিকেল তিনটের মধ্যে দিল্লিতে তলব করেছে জাতীয় নির্বাচন কমিশন। আর এই খবর সামনে আসতেই বিরোধীরা বলছেন, একেই বলে ঠ্যালার নাম বাবাজি। এতদিন যেভাবে এই রাজ্যের মুখ্যসচিব ভেবেছিলেন যে, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথামত কাজ করবে, আর তাকে মমতা ব্যানার্জি রক্ষা করবেন, সেই ধারণা থেকে এবার তাকে বের হতে হবে। নির্বাচন কমিশন এবার বুঝে গিয়েছে যে, এখানে কড়া পদ্ধতি গ্রহণ করে টাইট দিতে হবে। আর সেই কারণেই কমিশনের নির্দেশ অমান্য করার ফলে রীতিমত সময়সীমা বেঁধে দিয়ে দিল্লিতে তলব করা হলো রাজ্যের মুখ্যসচিবকে। স্বাভাবিকভাবেই তিনি দিল্লিতে যাওয়ার পর তাকে কমিশনের কোন কোন প্রশ্নের মুখে পড়তে হয় এবং আগামী দিনে আরও বড় পদক্ষেপ গ্রহণ করে কিনা নির্বাচন কমিশন, সেদিকেই নজর থাকবে সকলের।

Exit mobile version