Site icon প্রিয় বন্ধু মিডিয়া

সিপিএমে এখন ডর কা মহল? পদত্যাগ করেই সেলিমকে “গব্বর সিং” আক্রমণ প্রতিকূরের!

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সিপিএমের কি করুণ দশা, তা আরও বেশি করে স্পষ্ট হয়ে যাচ্ছে, তাদের এক তরুণ নেতৃত্বের পদত্যাগের মধ্যে দিয়ে। এতদিন পদত্যাগ নিয়ে বহু চর্চা হয়েছে। আর এবার একেবারে বিভিন্ন টেলিভিশন মিডিয়ার মুখোমুখি হয়ে সরাসরি রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে ইঙ্গিত করে যে কথা সেই প্রতিকূর রহমান বলে দিলেন, তার ফলে প্রশ্ন উঠছে, তাহলে কি সত্যিই সিপিএমে কথা বলার মত কোনো সুযোগ নেই? সেখানেও কি একনায়কতন্ত্র চলছে?

ইতিমধ্যেই সকলে জেনে গিয়েছেন যে, প্রতিকূর রহমান, যিনি গত লোকসভা নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ডায়মন্ডহারবার কেন্দ্রে সিপিএমের প্রার্থী হিসেবে লড়াই করেছিলেন, তিনি তার দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। তারপর গোটা বিষয় নিয়ে চর্চা হয়েছে। এখন যা খবর পাওয়া যাচ্ছে যে, তিনি তৃণমূলে যোগদান করবেন, এটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। আর এই পরিস্থিতিতে এবার সেই প্রতিকূর রহমান সিপিএমের মহম্মদ সেলিম সম্পর্কে যে সমস্ত কথা বলতে শুরু করলেন, তাতে একটাই প্রশ্ন উঠছে সকলের মধ্যে যে, বামপন্থী দল তো এরকম ছিল না। তাহলে কি মহম্মদ সেলিম সত্যিই দলের মধ্যে এমন একটা বাতাবরণ তৈরি করেছেন, যেখানে কথা বলার মত সুযোগ কারওর নেই? আর সেই কারণেই কি এমনিতেই সিপিএম এখন শূন্য, এরপর তারা মহাশূন্যের দিকে পাড়ি দেবে?

এদিন মহম্মদ সেলিম সম্পর্কে কথা উঠতেই তাকে গব্বর সিং বলে আক্রমণ করেন প্রতিকুর রহমান। তিনি বলেন, “হিন্দি সিনেমায় যত ভিলেন আছেন, সবার নাম বলা যেতে পারে। গ্রেগ চ্যাপেলও বলা যেতে পারে। রাহুল দ্রাবীরের মত ইয়েস স্যার বললে তবেই কাজ করা যায়। সিপিএম এখন ডর কা মহল তৈরি হয়েছে। ইয়েস স্যার বললেই নেতা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।” বিশেষজ্ঞরা বলছেন, সিপিএমের ভবিষ্যৎ বলতে আর কিছু নেই। তাদের এমনিতেই শূন্য দশা। ভবিষ্যতে যে তারা আরও করুন পরিণতির পথে হাঁটবে, তা প্রতিকূর রহমানের মত তরুণ নেতৃত্বের বক্তব্যের মধ্যে দিয়েই স্পষ্ট হয়ে যাচ্ছে। তবে প্রতিকূর রহমান যে তৃণমূল কংগ্রেসে যাচ্ছেন, এই সম্পর্কে কারুর কোনো দ্বিমত নেই। সেক্ষেত্রে তিনি তৃণমূল কংগ্রেসে গিয়েও কতটা সুবিধা করতে পারবেন, সেটাও একটা লাখ টাকার প্রশ্ন। কিন্তু যে সিপিএমের সংগঠন এতটা শক্তিশালী ছিলো রাজ্যের বুকে, সেখানে একেবারে রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের নেতৃত্ব নিয়েই যেভাবে প্রশ্ন তুলে দিলেন তরুণ প্রতিকুর রহমান, তাতে কিন্তু প্রশ্ন উঠছে সিপিএমের ভেতরে তৈরি হওয়া সমস্যা এবং তার প্রকটতা নিয়ে। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

Exit mobile version