Site icon প্রিয় বন্ধু মিডিয়া

আপনার চাকরি আর রেশন কি তবে কেড়ে নিচ্ছে বাইরের লোক? ডেবরা থেকে মোক্ষম দাওয়াই বাতলে দিলেন অমিত শাহ!

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের পিঠ কি আজ দেওয়ালে ঠেকে গিয়েছে? আপনার প্রাপ্য চাকরি কি অন্য কেউ পেয়ে যাচ্ছে? আপনার পরিবারের রেশন কি ভিনদেশি কেউ খেয়ে ফেলছে? এই জ্বলন্ত প্রশ্নগুলিই এবার ঝড়ের বেগে আছড়ে পড়ল বাংলার রাজনীতিতে। আর এই সমস্যার ‘মোক্ষম দাওয়াই’ বাতলে দিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকাল পশ্চিম মেদিনীপুরের ডেবরায় এক জনসমুদ্রকে সাক্ষী রেখে শাহ যা ঘোষণা করলেন, তাতে কার্যত কম্পন শুরু হয়েছে শাসক শিবিরের অন্দরে।

ডেবরার সভামঞ্চ থেকে অমিত শাহ সরাসরি আঙুল তুললেন অনুপ্রবেশকারীদের দিকে। তিনি অভিযোগ করেন, বছরের পর বছর ধরে সীমান্ত পেরিয়ে আসা এই অনুপ্রবেশকারীরা বাংলার যুবসমাজের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে। শাহের কথায়, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় যত চেষ্টা করুন, এক এক করে অনুপ্রবেশকারীকে চিহ্নিত করে বার করব। এই অনুপ্রবেশকারীরাই আমাদের বাংলার বেকারদের চাকরি খাচ্ছে।’’ যারা নিজেদের ঘরের খেয়ে বনের মোষ তাড়াচ্ছে, তাদের জন্য এবার কড়া পদক্ষেপের ইঙ্গিত দিলেন শাহ।

চাকরিই শুধু নয়, শাহের নিশানায় ছিল বাংলার রেশনের চাল-গমও। তিনি দাবি করেন, এদেশের নাগরিকদের জন্য বরাদ্দ রেশন আজ অন্যের পাতে চলে যাচ্ছে। এই অনুপ্রবেশকারীরা বাংলার সাধারণ মানুষের রেশনে ভাগ বসিয়ে তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করছে। শাহর এই বক্তব্য সরাসরি বাংলার মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের মনের ক্ষোভকে উসকে দিয়েছে।

শাহর ঘোষণায় ছিল সেই চূড়ান্ত সমাধানের ইঙ্গিত। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ভোট মিটলেই শুরু হবে বড়সড় ‘অ্যাকশন প্ল্যান’। মমতা সরকারের কড়া সমালোচনা করে তিনি বলেন, শাসকদল যতই আড়াল করার চেষ্টা করুক না কেন, ভোট পরবর্তী সময়ে এক এক করে অনুপ্রবেশকারীকে খুঁজে বের করা হবে এবং তাদের বাংলার মাটি থেকে বিদায় করা হবে।

রাজনৈতিক মহলের মতে, অমিত শাহের এই বক্তব্য কেবল রাজনৈতিক হুঙ্কার নয়, বরং বাংলার সাধারণ মানুষের অস্তিত্ব রক্ষার লড়াইয়ের ডাক। যদি সত্যিই অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বের করে দেওয়া সম্ভব হয়, তবে বাংলার বেকারদের কর্মসংস্থান এবং সাধারণ মানুষের রেশনে স্বচ্ছতা আসবে বলে মনে করছেন বিজেপি ঘনিষ্ঠ নেতৃত্বরা। শাহের এই কড়া অবস্থানের পর এখন রাজ্য রাজনীতিতে একটাই প্রশ্ন— তবে কি এবার সত্যি সত্যিই বাংলার হকের চাকরি আর রেশন ফিরে পেতে চলেছে ভূমিপুত্ররা? ডেবরা থেকে শাহের দেওয়া এই ‘দাওয়াই’ এখন কোটি কোটি বাঙালির আলোচনার কেন্দ্রে।

Exit mobile version