প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
সম্প্রতি পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদ থেকে পদত্যাগ করেছেন সিভি আনন্দ বোস। আর তারপরেই নয়া রাজ্যপাল হিসেবে দায়িত্ব নিয়েছেন প্রাক্তন আই পি এস অফিসার আর এন রবি। আর সিভি আনন্দ বোসের এই পদত্যাগের পরেই মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন বক্তব্য রেখেছিলেন। এমনকি নতুন যিনি রাজ্যপাল হয়ে এসেছেন, তিনি বিজেপির প্যারেড করা ক্যাডার বলেও মন্তব্য করেছিলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী। অনেকেই বলছেন, ভোটের মুখে এই রাজ্যপাল বদল করে কেন্দ্রীয় সরকার রাজ্যকে আরও চাপের মুখে ফেলে দিলো। বর্তমান যিনি রাজ্যপাল হয়ে এসেছেন, তাকে হাতেখড়ি দিয়ে ম্যানেজ করতে পারবেন না এই রাজ্যের প্রশাসনিক প্রধান। আর এসবের মধ্যেই গতকাল দিল্লিতে থাকার কারণে রাজ্যপালের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হতে না পারলেও, আজ দিল্লি থেকে ফেরার পরেই সরাসরি লোকভবনে গিয়ে নয়া রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
২৬ এর নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের চাপ ক্রমশ বাড়ছে। সিভি আনন্দ বোসের রাজ্যপালের পদ থেকে পদত্যাগ এবং নয়া রাজ্যপাল হিসেবে আর এন রবির দায়িত্ব নেওয়া যে রাজ্যের শাসক দলকে যথেষ্ট বেকায়দায় ফেলে দিয়েছে, সেই ব্যাপারে নিশ্চিত সকলেই। আর এসবের মধ্যেই গতকাল নয়া রাজ্যপালের শপথ গ্রহণ অনুষ্ঠান ছিলো। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন। এতদিন তিনি নয়া রাজ্যপাল সম্পর্কে বিভিন্ন কথা বললেও, গতকাল তিনি ভাব বিনিময় করে আবার তাকে ম্যানেজ করার একটা চেষ্টা শুরু করেছিলেন বলেই অনেকে মনে করছেন। তবে এই সমস্ত ম্যানেজে যে কাজ হবে না, তা নিয়ে দ্বিমত নেই বিশেষজ্ঞদের মধ্যে। আর এসবের মধ্যেই আজ লোকভবনে গিয়ে সেই রাজ্যপালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এমনকি রাজ্যপালকে বেশ কিছু উপহারও তুলে দিয়েছেন তিনি। যা সনাতনী সংস্কৃতির জন্য অত্যন্ত ইতিবাচক বলেই মনে করা হচ্ছে।
সূত্রের খবর, কিছুক্ষণ আগেই লোকভবনে পৌঁছে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেখানে দিল্লি থেকে সোজা গতকাল পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদে শপথ নেওয়া আর এন রবির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। আর সেখানে গিয়েই নয়া রাজ্যপালকে অঙ্গবস্ত্র, গেরুয়া গোলাপ এবং গীতা হাতে তুলে দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একইভাবে রাজ্যের বিরোধী দলনেতাকেও অঙ্গবস্ত্র দিয়ে স্বাগত জানান নয়া রাজ্যপাল আর এন রবি। সব মিলিয়ে নয়া রাজ্যপাল শপথ নেওয়ার পর তিনি তার সঙ্গে গিয়ে দেখা করে সৌজন্য সাক্ষাৎ করলেন রাজ্যের বিরোধী দলনেতা।
