Site icon প্রিয় বন্ধু মিডিয়া

দীর্ঘ প্রতীক্ষার অবসান, অবশেষে আজ বাংলাদেশে ভোট! কে বসবে মসনদে?

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। বহু সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচারের পর, বহু মানুষের মৃত্যুর পর অবশেষে ভোটের মুখোমুখি হতে চলেছে বাংলাদেশ। আজ সকাল থেকেই সেখানে নির্বাচন শুরু হয়েছে। আর সেই নির্বাচনের ফলাফল কি হয়, তার দিকে শুধুমাত্র বাংলাদেশ নয়, গোটা বিশ্বের নজর রয়েছে। স্বাভাবিক ভাবেই উৎকণ্ঠার পারদ ক্রমশ চড়তে শুরু করেছে বাংলাদেশ জুড়ে।

শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর থেকেই তিনি দেশ ছাড়া। ইতিমধ্যেই অডিও বার্তা দিয়ে বাংলাদেশের এই নির্বাচনকে প্রহসন বলে কটাক্ষ করেছেন তিনি। আর এই পরিস্থিতিতে আজ ভোটের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। জানা গিয়েছে, একজন ভোটারকে দুটি করে ভোট দিতে হবে। এক্ষেত্রে একটি প্রস্তাবের পরিপ্রেক্ষিতে তার সমর্থন রয়েছে কিনা, সেই ব্যাপারে তাকে জানাতে হবে। আর অন্যদিকে তিনি কাকে সংসদে পাঠাতে চান, সেই ব্যাপারে তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে হবে। মূলত, সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা অবধি এই ভোট গ্রহণ প্রক্রিয়া চলবে বলেই খবর পাওয়া যাচ্ছে।

জানা গিয়েছে, এই প্রথম শেখ হাসিনার দল এবং খালেদা জিয়ার দল মুখোমুখি নির্বাচনে লড়াই করছে না। ইতিমধ্যেই খালেদা জিয়ার মৃত্যু হয়েছে। আর শেখ হাসিনা দেশ থেকে অনেক দিন আগেই চলে গিয়েছেন। তবে এবার বিএনপি এবং জামাত জোটের মধ্যে মূল লড়াই হচ্ছে। সেদিক থেকে জনতা কাকে বেছে নেয়, আগামী দিনে বাংলাদেশের চেয়ারে কোন সরকার বসে এবং কাদের হাতে ক্ষমতা যায় এবং তারা শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কতটা সমর্থ হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

Exit mobile version