প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বর্তমানে তৃণমূল কংগ্রেসের নেতা-নেত্রীরা এমন ভাব দেখাতে শুরু করেছেন, যেন তারা তাদের পৈত্রিক সম্পত্তির টাকা মানুষকে দিচ্ছেন। এক্ষেত্রে ভাতা, ভর্তুকি যেভাবে দেওয়া হচ্ছে, তাতে তৃণমূল সরকারে না থাকলে তার সমস্ত সুবিধা বন্ধ হয়ে যাবে বলেও ভয় দেখানো শুরু করেছেন তৃণমূলের নেতারা। আর তারা ক্ষমতায় থাকবে না জন্যেই তারা এই ভয় দেখাচ্ছেন বলেই পাল্টা দাবি করছে বিজেপি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন যে, বিজেপি ক্ষমতায় এলে লক্ষীর ভান্ডারের দেড় হাজার টাকা নয়, বরঞ্চ তিন হাজার টাকা করে দেওয়া হবে। আর এবার বাংলার মানুষকে আশ্বস্ত করে তৃণমূল যে সামান্য টাকা দিয়ে ভাতা দিয়ে মানুষকে কিনে নিয়েছে বলে মনে করে, সেই তৃণমূলকে ধাক্কা দিয়ে ডবল ইঞ্জিনের সরকার ক্ষমতায় এলে ডবল হারে ভাতা দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিলেন বিজেপি নেতা বিপ্লব দেব।
বর্তমানে বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে যে, তৃণমূল মানুষকে একটা ভুল বোঝাতে শুরু করেছে। তারা বলছে যে, মমতা বন্দ্যোপাধ্যায় রয়ছছেন জন্যই লক্ষ্মীর ভান্ডারের টাকা বেড়েছে। যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা থেকে চলে যাবেন, সেদিন এই টাকা বন্ধ হয়ে যাবে। কিন্তু এখানেই বিজেপি পাল্টা প্রশ্ন করছে যে, এটা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরের টাকা? মানুষের টাকাই তো তিনি মানুষকে দিচ্ছেন। আসলে তৃণমূল ভোট পাওয়ার জন্য এই সমস্ত কিছু বলে ভয় দেখানোর চেষ্টা করছে। বিজেপি যে সমস্ত রাজ্যের ক্ষমতায় আছে, সেখানে দেড় হাজার টাকা নয়, বরঞ্চ দ্বিগুণ হারে মা বোনেদের আর্থিকভাবে সমৃদ্ধ করা হয়। তাই পশ্চিমবঙ্গেও যদি বিজেপি ক্ষমতায় আসে, তাহলে ভাতা তো বন্ধ হবেই না। বরঞ্চ তৃণমূল যে সামান্য টাকা দিয়ে মা-বোনেদের ভোট নেওয়ার চেষ্টা করছে, তার থেকে দ্বিগুণ হারে তাদের টাকা দেওয়া হবে বলে এতদিন জানিয়ে এসেছেন বিজেপি নেতারা। আর এবার সেই কথাই উল্লেখ করে মানুষকে আশ্বস্ত করার চেষ্টা করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী।
এদিন তৃণমূলের এই ভাতা দেওয়া নিয়ে বিপ্লব দেবকে একটি প্রশ্ন করা হয়। আর সেই ব্যাপারে প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি বলেন, “আমরা ত্রিপুরায় ক্ষমতায় আসার পর এক যোগের সমস্ত ভাতা ২ হাজার টাকা বাড়িয়েছি। বিজেপির সরকার ক্ষমতায় আসার পর যে সমস্ত ভাতা রয়েছে, সেগুলো দ্বিগুণ হবে। আর ডবল ইঞ্জিনের সরকার যখন হবে তখন তো সবকিছু ডবলই হবে।”
