Site icon প্রিয় বন্ধু মিডিয়া

দুই দিনের বিরতি শেষে ফের আজ থেকে বিজেপির পরিবর্তন যাত্রা! আসছেন একাধিক হেভিওয়েট!

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বিজেপির একটাই লক্ষ্য, পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল করা। আর সেই লক্ষ্য নিয়েই এবার তারা অন্যভাবে কাজ করছে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব পুরোপুরি ঝাঁপিয়ে পড়েছে পশ্চিমবঙ্গের জন্য। ইতিমধ্যেই হোলির আগে দুই দিন বিজেপির পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে পরিবর্তন যাত্রা সূচিত হয়েছে। যেখানে অমিত শাহ থেকে শুরু করে বিজেপির কেন্দ্রীয় স্তরের একাধিক নেতৃত্ব উপস্থিত ছিলেন। রাজনৈতিক মহলে নজর ছিল বিজেপির সেই পরিবর্তন যাত্রার দিকে।‌ আর হোলির জন্য দুদিনের বিরতি শেষে আজ থেকে আবার শুরু হচ্ছে বিজেপির সেই পরিবর্তন যাত্রা। যেখানে আজও রাজ্যে আসতে চলেছেন একাধিক কেন্দ্রীয় মন্ত্রী থেকে শুরু করে নেতৃত্বরা।

২৬ এর বিধানসভা নির্বাচনে এবার অন্যভাবে কাজ করতে চাইছে গেরুয়া শিবির। মানুষের মন পাওয়ার জন্য অনেক দিন ধরেই তারা জনসংযোগকে হাতিয়ার করছে। প্রতিনিয়ত রাজ্যে আসছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বরা। আর ভোট ঘোষণার আগেই রাজ্যে শুরু হয়েছে বিজেপির ধামাকাদার কর্মসূচি, পরিবর্তন যাত্রা। যেখানে প্রচুর মানুষের সঙ্গে জনসংযোগ করার পাশাপাশি কেন্দ্রীয় নেতৃত্ব এবং হেভিওয়েট মুখদের রাজ্যে নিয়ে এসে বাংলার নেতাদের সঙ্গে করে নিয়ে বিজেপি এই রাজ্যে পরিবর্তনের ঝড় তুলতে চাইছে। ইতিমধ্যেই দুই দিনের এই কর্মসূচিতে ব্যাপক সাড়া পেয়েছে ভারতীয় জনতা পার্টি। মাঝে দোল উৎসবের কারণে দুদিন এই কর্মসূচি স্থগিত ছিলো। তবে আজ থেকে আবার শুরু হচ্ছে সেই কর্মসূচি।

সূত্রের খবর, আজ রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপির পরিবর্তন যাত্রা শুরু হতে চলেছে। যেখানে খড়্গপুরে এই পরিবর্তন যাত্রায় উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। অন্যদিকে বসিরহাটে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামীর উপস্থিতিতে হবে বিজেপির এই পরিবর্তন যাত্রা। পাশাপাশি রাজ্য বিজেপির যারা প্রধান মুখ, তারাও এই কর্মসূচিতে উপস্থিত থাকবেন বলেই খবর। স্বাভাবিকভাবেই দুই দিনের বিরতি শেষে বিজেপি আবার পুরোদস্তুর ময়দানে নেমে পড়েছে বাংলায় মানুষের সঙ্গে সংযোগ করতে এই পরিবর্তন যাত্রার কর্মসূচিতে। সব মিলিয়ে এই কর্মসূচি থেকে বিজেপির যে কেন্দ্রীয় নেতারা উপস্থিত হচ্ছেন, তারা তৃণমূলের বিরুদ্ধে কতটা আক্রমণাত্মক হন, সেদিকেই নজর থাকবে গোটা রাজনৈতিক মহলের।

Exit mobile version