Site icon প্রিয় বন্ধু মিডিয়া

Big breaking এবার ব্রিগেডে বিজেপির সভা, থাকবেন মোদী! সামনে এলো দিনক্ষণ!

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল করার ব্যাপারে এবার কার্যত আত্মপ্রত্যয়ী বঙ্গ বিজেপি। তারা সেই মত করে প্রচার থেকে শুরু করে বিভিন্ন রণকৌশল সাজাতে শুরু করেছে। আজ বঙ্গ বিজেপির পক্ষ থেকে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যেখানে প্রার্থী তালিকার বিষয়ে আলোচনা করার পাশাপাশি জনসংযোগকে হাতিয়ার করে বিজেপি রথযাত্রার মধ্যে দিয়ে প্রচার করবে বলেই খবর পাওয়া গিয়েছে। তবে বেশ কিছুদিন ধরেই শুনতে পাওয়া যাচ্ছিল যে, বিজেপির পক্ষ থেকে ব্রিগেডেও একটি বড় মাপের সভা করা হতে পারে‌। আর অবশেষে ব্রিগেডের সেই সভা নিয়েও বড় খবর সামনে এলো।

২৬ এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপি ক্রমাগত নিজেদের ঘর গোছানোর দিকে নজর দিচ্ছে। অতীতের মত আর কোনো ভুল করতে চাইছে না তারা। তাই সেভাবে বড় মাপের দলবদল পর্ব সম্পন্ন করতে দেখা যায়নি গেরুয়া শিবিরকে। শুধু তাই নয়, প্রচারের ক্ষেত্রেও এবার অভিনবত্ব আনতে চাইছে বিজেপি। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একাধিকবার বাংলায় এসে প্রচারে ঝড় তুলেছেন। আর এবার ফের রাজ্যে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে এবারের সভা যে আরও বড় মাপের হতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না।

সূত্রের খবর, আগামী মার্চ মাসে বিজেপির ব্রিগেডে একটি বড় মাপের সভা হতে পারে। যেখানে ১৮ মার্চ এই সভা অনুষ্ঠিত হওয়ার কথা। আর সেই সভাতেই প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশেষজ্ঞরা বলছেন, বিজেপির এই ব্রিগেডের সভা অত্যন্ত তাৎপর্যপূর্ণ সভা হতে চলেছে। এই সভা থেকেই তৃণমূলের বিরুদ্ধে আরও বেশি করে সুর চওড়া করতে পারে বিজেপি নেতৃত্ব। তবে তার আগে ভোট ঘোষণা হয়ে যাবে। তাই ভোট ঘোষণার সাথে সাথেই বিজেপি ব্রিগেডের এই সভার মধ্যে দিয়ে রাজ্যে পরিবর্তনের ঝড় তুলতে চাইছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

Exit mobile version