প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস যেভাবেই হোক, ক্ষমতায় ফেরার আবার মরিয়া চেষ্টা করছে। কিন্তু তারা খুব ভালো মতই জানে যে, তারা আর ক্ষমতায় ফিরতে পারবে না। আর সেই কারণেই ধর্নার নাটক করার পর এবার গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে তৃণমূল কংগ্রেস আবার রাস্তায় নেমে পড়েছে। আগামী সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মিছিল করবেন বলে খবর পাওয়া যাচ্ছে। আর এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসের নেতা, নেত্রীরা যতই সংসদের সামনে বিক্ষোভ করুক না কেন, তাতে যে লাভের লাভ কিছু হবে না, সেটা তৃণমূল কংগ্রেস খুব ভালো মতই জানে বলেই দাবি করছে বিরোধীরা। আর তার মধ্যেই তৃণমূল কংগ্রেসের এই গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে যে আন্দোলন, তা নিয়ে পাল্টা কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।
প্রসঙ্গত, এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বর্তমানে এসআইআর নিয়ে ব্যাপক চিন্তিত। তারা বুঝতে পারছে, যেভাবে অবৈধ ভোটারদের নাম বাদ গিয়েছে, তাতে তাদের ক্ষমতায় ফেরার আর কোনো চান্স নেই। আর সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় এখন ধর্না দিয়ে পরিস্থিতি নিজেদের দিকে আনার মরিয়া চেষ্টা চালাচ্ছেন। কিন্তু ধর্নাতেও যখন কোন লাভ হলো না, তখন সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করতে এখন গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে কেন্দ্র বিরোধী মনোভাব পোষণ করে সোচ্চার হতে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের। আর সেই বিষয় নিয়েই এবার তৃণমূলকে পাল্টা খোঁচা দিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি।
সূত্রের খবর, এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। আর সেখানেই গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে তাকে প্রশ্ন করা হয়। আর সেই ব্যাপারে প্রতিক্রিয়া দিতে গিয়ে সুকান্তবাবু বলেন, “তৃণমূল কংগ্রেস এখন অনেক নাটক করছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এর আগে ধর্না হলো। পর্দা উঠলো। আমরা অনেক নাটক দেখলাম। গ্যাস নিয়ে তৃণমূল কংগ্রেস আন্দোলন করছে। আগামী নির্বাচনে তৃণমূল কংগ্রেস গ্যাসের মত উবে যাবে।”
