Site icon প্রিয় বন্ধু মিডিয়া

এবার মোদীর সভায় তৃণমূল কর্মীদের আমন্ত্রণ, সিঙ্গুর থেকে বড় বার্তা সুকান্তর!

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের বুকে তৃণমূল কংগ্রেসকে সরানোর জন্য শুধুমাত্র বিজেপি বা বিরোধী রাজনৈতিক নেতারা নয়, তৃণমূলের মধ্যেও অনেকে আছেন, যারা তৃণমূলের বিদায় চাইছেন। অনেক সময় বিজেপির বিভিন্ন নেতৃত্বরা এই কথা বলে থাকেন। সামনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবার বঙ্গ সফরে আসছেন। আর প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে রীতিমতো উৎসাহিত বিজেপি। যে সিঙ্গুর এক সময় তৃণমূলের ক্ষমতায় আসার পথ প্রশস্ত করেছিল, সেই সময় যারা আন্দোলন করেছিলেন, তারা এখন অনেকেই সেই আন্দোলন করে যে তারা ভুল করেছিলেন এবং শিল্পের সর্বনাশ করেছিলেন, তা বুঝতে শুরু করেছেন। আর সেই কারণেই এখন সিঙ্গুরে শিল্প স্থাপনের দাবি জানিয়ে অনেকেই পরিবর্তনের আওয়াজ তুলছেন। আর আজ সেই সিঙ্গুর থেকেই যারা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক রয়েছেন, তাদেরও প্রধানমন্ত্রী সভায় আসার জন্য আহ্বান জানালেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

আগামী ১৮ জানুয়ারি সিঙ্গুরে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তার আগে আজ সেই সভাস্থল পরিদর্শন করেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। শুধু তাই নয়, প্রধানমন্ত্রীর এই সভায় সকলকে আসবার জন্য বাড়ি বাড়ি গিয়ে আমন্ত্রণপত্র দিতেও দেখা যায় তাকে। আর সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিশ্বের সবথেকে বড় নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সভায় তৃণমূল কর্মীদেরও আসবার জন্য আহ্বান জানান সুকান্ত মজুমদার।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার। আর সেখানেই তিনি বলেন, “আমরা সবাইকে এই সভায় আসতে বলছি। সবাই আসুন। এ তো বিরাট বড় ব্যাপার। বিশ্বের সবথেকে বড় জনপ্রিয় নেতার কথা শোনা। এমন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি ক্ষণজন্মা। এরকম খুব কম জন্মায়। সেই রকম একজন মানুষের কথা শুনবেন, এটা তো সৌভাগ্যের ব্যাপার। আমি তো বলব, তৃণমূলের লোকেদেরও আসা উচিত। তাহলে ওদের সদ্ বুদ্ধি হবে।”

Exit mobile version