Site icon প্রিয় বন্ধু মিডিয়া

এবার সুকান্তকে আইনি নোটিশ রাজীব কুমারের! হঠাৎ কি হলো? জেনে নিন!

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সম্প্রতি আইপ্যাকের অফিসে এবং প্রতীক জৈনের বাড়িতে যখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তল্লাশি চালাচ্ছিলেন, ঠিক সেই সময় সেখানে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি তার সঙ্গে রাজ্যের প্রাক্তন রাজীব কুমারের উপস্থিতি নিয়েও প্রশ্ন উঠেছিল। এছাড়াও একাধিক প্রশাসনিক কর্তার উপস্থিতি নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছিলেন বিরোধী নেতারা। আর সেই বিষয়কে হাতিয়ার করে সম্প্রতি একটি সভায় রাজীব কুমারকে আক্রমণ করেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। আর তার পরিপ্রেক্ষিতে এবার রাজ্যের প্রাক্তন ডিজি রাজীব কুমার বালুরঘাটের বিজেপি সাংসদকে পাঠালেন আইনি নোটিশ।

২৬ এর বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে, ততই রাজ্য রাজনীতিতে পারদ চড়ছে। এক নেতা অন্য নেতা সম্পর্কে আক্রমণ করছেন। এমনকি অনেক প্রশাসনিক আধিকারিক সম্পর্কেও কটাক্ষ করতে ছাড়ছেন না বিজেপি নেতারা। তাদের একটাই বক্তব্য, এই রাজ্যের পুলিশ প্রশাসন সম্পূর্ণরূপে তৃণমূলের দলদাস হয়ে কাজ করেন। এক্ষেত্রে রাজ্যের প্রাক্তন ডিজি রাজীব কুমারের ভূমিকা নিয়ে বিভিন্ন সময়ে প্রশ্ন তুলতে দেখা যায় বিজেপি নেতাদের। সম্প্রতি রাজ্যের প্রাক্তন ডিজি রাজীব কুমারকে উদ্দেশ্য করে একটি সভা থেকে গান বেঁধে তাকে আক্রমণ করেন সুকান্ত মজুমদার। আর তার পরিপ্রেক্ষিতেই এবার পাল্টা পদক্ষেপ নিলেন রাজীব কুমার।

সূত্রের খবর, এদিন রাজীব কুমারের আইনজীবী কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে একটি আইনি নোটিশ পাঠিয়েছেন। যেখানে সম্প্রতি সেই রাজীব কুমারকে নিয়ে যে মন্তব্য করেছেন সুকান্তবাবু, তাতে তার সম্মানহানি হয়েছে বলেই জানানো হয়েছে সেই নোটিশে। তাই এক্ষেত্রে সাত দিনের সময়সীমা দিয়ে সোশ্যাল মিডিয়ায় নিঃশর্তে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে রাজীব কুমারের আইনজীবীর পক্ষ থেকে। আর যদি সুকান্ত বাবু তা না করেন, তাহলে তার বিরুদ্ধে মামলা করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে সেই নোটিশে। স্বাভাবিকভাবেই গোটা ঘটনাকে কেন্দ্র করে এবার কি পদক্ষেপ নেন সুকান্ত মজুমদার, সেদিকেই নজর থাকবে সকলের।

Exit mobile version