Site icon প্রিয় বন্ধু মিডিয়া

এই আতঙ্কের জন্যই দিল্লিতে রাজ্যের পুলিশ নিয়ে এসেছেন মমতা? চাপে ফেলে দিলেন শুভেন্দু!

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বর্তমানে দিল্লিতে রয়েছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল তিনি অনেক হম্বিতম্বি করেছেন এবং তিনি দাবি করেছেন যে, দিল্লি পুলিশ নাকি বঙ্গভবনের ভেতরে ঢুকে তল্লাশি চালিয়েছে। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সমস্ত বক্তব্য যে মিথ্যা, তা আজ স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে দিল্লি পুলিশ। আর এসবের মধ্যেই গতকাল রাতে রাজ্যের পুলিশের একটি টিম দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছে। যার ফলে প্রশ্ন উঠতে শুরু করেছিল, তাহলে কি নতুন করে সংঘাত তৈরি হতে পারে দিল্লি পুলিশের সঙ্গে রাজ্য পুলিশের? হঠাৎ করে কেন এই রাজ্যের পুলিশ দিল্লিতে চলে গেল. যখন মুখ্যমন্ত্রী দিল্লিতে রয়েছেন এবং তার সঙ্গে একটা সংঘাত হতে দেখা গিয়েছে দিল্লি পুলিশের, তখন কি মুখ্যমন্ত্রী নিজেই নির্দেশ দিয়েছেন নিজের রাজ্যের পুলিশের টিমকে দিল্লিতে যাওয়ার জন্য? এদিন সেই বিষয়েই বলতে গিয়ে মুখ্যমন্ত্রীর আতংকের কথা সামনে আনলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

গতকাল সন্ধ্যায় হঠাৎ করেই খবর এসেছিলো যে, রাজ্যের পুলিশের একটা টিম রাতের বিমানে দিল্লি উড়ে যাচ্ছে। আজ সকাল থেকেই সেই পুলিশের টিম দিল্লিতে রয়েছে। এখন সবথেকে বড় প্রশ্ন যে, হঠাৎ করে রাজ্য পুলিশের এই টিমকে দিল্লি নিয়ে যেতে হলো কেন? তাহলে কি মুখ্যমন্ত্রীর তরফেই নির্দেশ দেওয়া হয়েছিল? অনেকে বলছেন, আজ আইপ্যাক মামলার শুনানি ছিলো। আর সেখান থেকেই হয়ত বড় কোনো নির্দেশ আসতে পারতো। যার ফলেই আতঙ্কগ্রস্ত হয়ে কোনোরকমে তিনি যাতে রাজ্যে ফিরে আসতে পারেন, তার জন্যই হয়ত কারও কথায় শুনে আতঙ্কিত হয়ে তিনি এই পুলিশের টিম দিল্লিতে ডেকে পাঠিয়েছিলেন বলেই খোচা দিতে শুরু করেছিল বিরোধীদের একাংশ। আর দিল্লিতে রাজ্যের পুলিশের একটি টিম পৌঁছে যাওয়া নিয়ে এবার বড় মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই মুখ্যমন্ত্রী যখন দিল্লিতে রয়েছেন, তখন রাজ্য পুলিশের একটি টিম সেখানে পৌঁছে যাওয়া নিয়ে তাকে প্রশ্ন করা হয়। আর সেই ব্যাপারে প্রতিক্রিয়া দিতে গিয়ে শুভেন্দুবাবু বলেন, “উনি তো কান দিয়ে দেখেন‌। হয়ত কেউ বলেছিলো যে, আপনি কিছু একটা হয়ে টয়ে যেতে পারে। যেভাবে উনি রাজীব কুমারকে বাঁচিয়েছেন, যেভাবে উনি প্রতীক জৈনকে বাঁচিয়েছেন, সেভাবেই উনি এখান থেকে কয়েকশো পুলিশ নিয়ে গিয়ে যাতে খুব স্বাচ্ছন্দ্যে সাউথ অ্যাভিনিউ থেকে এয়ারপোর্ট পর্যন্ত চলে যেতে পারেন, যাতে কেউ ওনাকে আটকে না দিতে পারে, সেই জন্যই একটু বেশি আতঙ্কিত হয়ে পড়েছেন। অনেক বয়স হয়েছে। এত আতঙ্কিত হওয়ার কিছু নেই।”

Exit mobile version