Site icon প্রিয় বন্ধু মিডিয়া

“এই বাজেট দূরদর্শিতার বাজেট” কেন্দ্রীয় বাজেটের প্রশংসায় পঞ্চমুখ শমীক!

 

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
আজ সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ হয়েছে। আর সেই কেন্দ্রীয় বাজেট পেশ হতেই বিরোধীদের পক্ষ থেকে তার সমালোচনা করা হচ্ছে। তৃণমূল দাবি করছে, এই বাজেট সম্পূর্ণরূপে বাংলাকে বঞ্চিত করেছে। এমনকি এই বাজেটে কোনো দিশা দেখানো হয়নি। যেটা তৃণমূলের কাছ থেকে প্রত্যাশিত, সেটা তারা বলবে। এই সম্পর্কে কোনো নতুন কিছু নেই। কিন্তু সামনেই যখন বাংলার মত রাজ্যের বিধানসভা নির্বাচন, যখন বিজেপি তাকে পাখির চোখ করেছে, তখন এই কেন্দ্রীয় বাজেট পেশ হওয়ার পর কি বলছেন রাজ্য বিজেপি নেতৃত্ব, সেই দিকেই সকলের নজর ছিলো। অবশেষে বাজেট পেশের পর মুখ খুললেন রাজ্য বিজেপির সভাপতি তথা সাংসদ শমীক ভট্টাচার্য।

আজ সংসদে কেন্দ্রীয় বাজেটের দিকে নজর ছিলো গোটা দেশবাসীর। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেটে কি চমকের কথা ঘোষণা করেন, তার দিকে তাকিয়ে ছিলো বাংলাও। ইতিমধ্যেই বাংলার জন্য এবারের বাজেটে একাধিক নতুন ঘোষণা করা হয়েছে। যার ফলে রাজ্যবাসী খুশি হলেও রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস অবশ্য এই গোটা বিষয়টিকে নিয়েও রাজনৈতিক আক্রমণ করতে শুরু করেছে বিজেপির বিরুদ্ধে। তবে গোটা বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে কেন্দ্রীয় বাজেটের প্রশংসায় পঞ্চমুখ হলেন রাজ্য বিজেপির সভাপতি।

এদিন কেন্দ্রীয় বাজেট প্রসঙ্গে রাজ্য বিজেপির সভাপতি তথা সাংসদ শমীক ভট্টাচার্যকে প্রশ্ন করা হয়। আর সেই ব্যাপারে প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি বলেন, “শিলিগুড়ি থেকে বারানসী, বারানসী থেকে দিল্লি, আরও একটি নতুন ফ্রেড করিডর। এই বাজেট দূরদর্শিতার বাজেট। এই বাজেট শিল্পে সুস্থ প্রতিযোগিতা নিয়ে আসবে। এই বাজেট কৃষি এবং শিল্পের সমন্বয়ের বাজেট। এই বাজেট মেধাকে গুরুত্ব দিয়ে প্রতিভা বিকাশ করার বাজেট। এই বাজেট সমাজের প্রান্তিক মানুষের চোখের জলের হিসেব নেওয়ার বাজেট। এই বাজেট ভারতবর্ষের অর্থনীতিকে আরও গতিশীল করবে।”

Exit mobile version