Site icon প্রিয় বন্ধু মিডিয়া

“এই জিনিস তো মেনে নেওয়া যাবে না ভাই” বাংলাদেশী মুসলিমদের জিনা হারাম করলেন শুভেন্দু!

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এসআইআর শুরু হওয়ার পর সীমান্তে দেখতে পাওয়া গিয়েছে, প্রচুর এপারে থাকা বাংলাদেশিরা ভিড় করে আবার ওপার বাংলায় যাওয়ার চেষ্টা করছেন। তবে এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বিভিন্ন জায়গায় দাবি করছে যে, ইচ্ছাকৃতভাবে পশ্চিমবাংলার মানুষের নাম নাকি ভোটার তালিকা থেকে কেটে দিচ্ছে নির্বাচন কমিশন। কিন্তু প্রথম দিন থেকেই বিজেপি নেতারা জানিয়ে এসেছেন, ভুয়ো ভোটার, মৃত ভোটার এবং অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী, যারা ওপার বাংলা থেকে এপারে এসে মা-বোনেদের ওপর অত্যাচার চালিয়েছে, জোর করে জায়গা দখল করেছে, তাদের নাম যেন কোনোভাবেই ভোটার তালিকায় না থাকে। তবে এই সমস্ত রোহিঙ্গা এবং অবৈধ বাংলাদেশিদের এই বাংলায় ঢোকার সুযোগ করে দিয়ে তৃণমূলের প্রশাসন যে নিজেদের ভোট বৈতরণী বারবার করে পার হওয়ার চেষ্টা করে, তা খুব ভালো করেই জানেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাই অবৈধ বাংলাদেশিদের যাতে ভোটার তালিকায় একটি নমুনা থাকে, তার দিকে তীক্ষ্ণ দৃষ্টি রেখেছেন তিনি। আর এবার সেই ব্যাপারেই সেই অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীরা এপারে এসে কিভাবে অত্যাচার চালিয়েছে, তার একের পর এক ঘটনা এবং বিবরণ তুলে ধরলেন রাজ্যের বিরোধী দলনেতা।

২৬ এর বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় শুদ্ধিকরণ করতে চলছে এসআইআর প্রক্রিয়া। এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির অন্যান্য নেতারা দাবি করেন, এবারেও যদি তৃণমূল ক্ষমতায় ফিরে আসে, তাহলে পশ্চিমবঙ্গ দ্বিতীয় বাংলাদেশ হয়ে যাবে। ওপার বাংলা থেকে যে সমস্ত হিন্দুরা একসময় অত্যাচারিত হয়ে বাঁচতে এপারে এসেছিলেন, এবার তৃণমূল ক্ষমতায় আসলে এপারের হিন্দুরা আবার কোথায় পালাবেন? তাই সকল হিন্দুরা সঙ্গবদ্ধ হয়ে বাংলাকে বাঁচানোর জন্য সনাতনীদের হয়ে ভোট করুন বলেই আহ্বান জানাচ্ছেন বিজেপি নেতৃত্বরা। আর এই পরিস্থিতিতে এতদিন তৃণমূল ভোটার তালিকায় জল মিশিয়ে অবৈধ এবং বাংলাদেশে অনুপ্রবেশকারীদের রেখে একের পর এক ভোট পার করেছে। তবে এবার এসআইআর যখন হচ্ছে, তখন সেই রকম কোনো নাম যাতে না থাকে, তার দিকে নজর রয়েছে রাজ্যের বিরোধী দল বিজেপির। চলতি মাসের শেষেই প্রকাশ হয়ে যাবে চূড়ান্ত ভোটার তালিকা। আর তার আগে গতকাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম কেন থাকবে না, তার কারণ জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের বিরোধী দলনেতা। আর সেখানেই তিনি বলেন, “ওপার বাংলা থেকে হিন্দুরা এপারে এসেছেন, ধর্ম বাঁচানোর জন্য। তারা অনুপ্রবেশকারী নয়, তারা শরণার্থী। আর যারা অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে বাংলাদেশ থেকে এপারে ঢুকে আমাদের মা, বোন, কন্যাদেরকে লাভ জিহাদের ফাঁদে ফেলছে, মহিলাদের তুলে নিয়ে যাচ্ছে, বিয়ে করছে। দুটো বাচ্চা হচ্ছে। ধর্ম পরিবর্তন করছে। তারপর তাদের কেটে খুন করছে। তারপর আবার একটা বিয়ে করছে। অগুন্তি বিয়ে, অগুন্তি বাচ্চা। বর্ডারের ৬ হাজার গ্রামে শাখ বাজে না, তুলসী মঞ্চ নেই, শিবালয় নেই, নামহট্ট হয় না, শীতলা মায়ের মন্দির নেই, সেখানে প্রদীপ জ্বালানো যায় না। এই জিনিস তো মেনে নেওয়া যাবে না ভাই। তাই এই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম রাখা যাবে না।”

Exit mobile version