প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
অবশেষে আজ বাংলার নির্বাচন উপলক্ষে ১৪৪ টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করলো ভারতীয় জনতা পার্টি। যেখানে তাদের প্রার্থী তালিকায় সব থেকে বড় চমক দেখা যাচ্ছে নন্দীগ্রাম এবং ভবানীপুর বিধানসভা কেন্দ্রে। এই দুই কেন্দ্রেই প্রার্থী করা হয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। তৃণমূলের পক্ষ থেকে কটাক্ষ করে বলা হচ্ছে, ভবানীপুর কেন্দ্রে প্রচুর ভোটারের নাম বাদ দিয়ে এখানে জয়ের পথ প্রশস্ত করতে চাইছে বিজেপি। কিন্তু তারপরেও তারা এই কেন্দ্রে দাগ কাটতে পারবে না। আর তৃণমূলের এই বক্তব্য নিয়েই প্রতিক্রিয়া দিতে গিয়ে বড় মন্তব্য করলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য।
২৬ এর নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা হওয়ার অনেক আগে থেকেই বিজেপি দাবি করছে, এবারের নির্বাচন তৃণমূলের বিসর্জন। এমনকি রাজ্য বিজেপির সভাপতি প্রতিনিয়ত সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়ে দিয়েছেন যে, এবার কোনো শক্তি নেই যে, তৃণমূলকে ক্ষমতায় আনে। এমনকি তৃণমূলের সঙ্গে এবার বিজেপির লড়াই নয়, সাধারণ মানুষের লড়াই হবে বলেও দাবি করেছেন তিনি। আর এই পরিস্থিতিতে আজ বিজেপির পক্ষ থেকে ১৪৪ টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। তবে নন্দীগ্রাম এবং ভবানীপুর, দুই কেন্দ্রেই শুভেন্দু অধিকারীকে প্রার্থী করা নিয়ে কটাক্ষ করছে রাজ্যের শাসক দল। তবে তৃণমূলের এই সমস্ত বক্তব্যে যে তারা বিন্দুমাত্র মাথা ঘামাতে রাজি নয়, তা স্পষ্ট করে দিলেন শমীক ভট্টাচার্য।
এদিন প্রার্থী তালিকা ঘোষণার পরেই শুভেন্দু অধিকারীকে দুই কেন্দ্রে প্রার্থী করা নিয়ে শমীক বাবুকে প্রশ্ন করেন সাংবাদিকরা। আর সেই ব্যাপারে প্রতিক্রিয়া দিতে গিয়ে শমীক ভট্টাচার্য বলেন, “যা খুশি ওরা বলে বলুক, ওদের কথায় কি এসে যায়। এই নির্বাচনটা হচ্ছে বিজেপি বনাম তৃণমূল কংগ্রেসের নির্বাচন নয়। এই নির্বাচনটা হচ্ছে তৃণমূল বনাম মা-মাটি-মানুষ।”
