Site icon প্রিয় বন্ধু মিডিয়া

“ওসব সেকুলারিজম চলবে না, এখানে হিন্দুরাই রাজত্ব করবে” দোল উৎসব থেকেই স্পষ্ট বার্তা শুভেন্দুর!

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যে এবার নির্বাচন হবে চোখে চোখ রেখে। সকলেই বুঝতে পেরেছে যে, তৃণমূল সরকার ক্ষমতায় থাকলে হিন্দুরা বেশিদিন টিকে থাকতে পারবে না এই পশ্চিমবঙ্গে। একদিন হিন্দুদের বিনষ্ট হয়ে যেতে হবে, অনেকটা ওই বাংলাদেশের মত। যেভাবে ধর্মনিরপেক্ষতার নাম করে তৃণমূল কংগ্রেস এবং আরও কিছু রাজনৈতিক দল একটা পরিবেশ, একটা বাতাবরণ তৈরি করার সৃষ্টি করছে, তাতে সব থেকে বেশি ক্ষতি হচ্ছে হিন্দু সমাজের। আর অন্যদিকে সেই হিন্দুদের একত্রিত করার কাজ করছে বিজেপি। আর এই পরিস্থিতিতে ধর্মনিরপেক্ষতার বার্তা দিয়ে যারা নাটক করার চেষ্টা করে, যারা সেকুলারিজমের কথা বলে সকল ধর্মের ভোট পাওয়ার চেষ্টা করে, তারাই যে সব থেকে বেশি হিন্দুদের ক্ষতি করে, রাখঢাক না করে তা স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভবানীপুরের পবিত্র দোলযাত্রায় অংশ নিয়ে তার স্পষ্ট বার্তা, এখানে হিন্দুদের রাজত্ব চলবে।

এই রাজ্যের বিরোধী দল বিজেপি খুব ভালো মতই বুঝতে পেরেছে যে, তারা হিন্দুদের ভোট বেশি পাবে। আর সেই কারণেই সংখ্যালঘুদের খুশি করার মত কোনো চেষ্টা বা আগ্রহ বিজেপি কোনোদিনই দেখায়নি। তবে এই রাজ্যের মুখ্যমন্ত্রী বা শাসক দল তৃণমূল কংগ্রেস সবার ভোট পেতে একটা মরিয়া চেষ্টা করে। সব সময় তারা ধর্মনিরপেক্ষতার কথা বলে। কিন্তু সংখ্যালঘুদের তোষণ করে তারা যে উল্টে হিন্দুদের ক্ষতি করে ফেলছে, তা হিন্দু সমাজের মানুষরাও বুঝতে পারছেন। আর তাই ঘোমটার নিচে ক্ষ্যামটা নাচন না করে মনে যা চলছে, মুখে সেই কথাই বলে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূল কংগ্রেসের মত ওই ধর্ম নিরপেক্ষতার বার্তা না দিয়ে হিন্দুদের সুরক্ষাই যে সবার আগে এবং এখানে যে হিন্দুদের রাজত্বই চলবে, তা আরও একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুর থেকে স্পষ্ট করে দিলেন তিনি।

গতকাল ভবানীপুরে দোল যাত্রায় অংশ নেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “নাস্তিকতা আর সেকুলারিজমকে নিপাত দিতে হবে। ওসব ধর্মনিরপেক্ষতা চলবে না। এই দেশের নাম হিন্দুস্থান। এখানে হিন্দুরা রাজত্ব করবে।” অর্থাৎ অন্যান্য রাজনৈতিক দল, মনে এক এবং মুখে আর এক কথা বললেও শুভেন্দু অধিকারী কিন্তু সেই রাস্তায় হাঁটলেন না। তিনি যেটা সহজ সরল সত্য, সেটাই বললেন এবং এক্ষেত্রে নিজেকে আরও একবার হিন্দুদের হৃদয় সম্রাট হিসেবে পরিচয় দিলেন রাজ্যের বিরোধী দলনেতা বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

Exit mobile version