Site icon প্রিয় বন্ধু মিডিয়া

এটাই তৃণমূলের বাংলা প্রেম? মমতার ধর্ণামঞ্চে গান গাইতে গিয়ে লোক হাসালেন বাবুল!

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
তৃণমূল কংগ্রেস নিজেদের বাংলা ও বাঙালিদের দল বলে দাবি করে। কিন্তু সেই তৃণমূলের বাংলা প্রেম নিয়ে অতীতেও প্রশ্ন উঠেছে। প্রশ্ন উঠেছে, সম্প্রতি রাজ্যসভায় তৃণমূলের প্রার্থীদের চয়ন করা নিয়েও। বাংলাকে সবথেকে বেশি ভালোবাসা দল কি করে বহিরাগত প্রার্থীকে বাংলার রাজ্যসভা থেকে টিকিট দিতে পারে, তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। বারবার প্রশ্ন উঠেছে, মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন মঞ্চে যখন বাংলা শব্দ ভুল বলেন এবং বিভিন্ন উচ্চারণ ভুল করেন, তা নিয়েও বিরোধীরা সোচ্চার হয়েছে। তবে তৃণমূলের মধ্যেও তো কিছু সংস্কৃতি পরায়ণ মানুষ রয়েছেন। যার মধ্যে অন্যতম, বাবুল সুপ্রিয়কে ধরা হয়। গতকাল তিনি আবার এক সংবাদমাধ্যমকে যেভাবে হুমকি দিয়েছেন, তা নিয়ে এখনও চর্চা চলছে। আর তার মাঝেই আজ মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআরের প্রতিবাদে যে ধর্ণা মঞ্চ আজ থেকে শুরু করেছেন, সেখানে গান গাইতে গিয়ে রীতিমত লোক হাসিয়ে ফেললেন তৃণমূলের রাজ্যসভার প্রার্থী এবং বিশিষ্ট সংগীত শিল্পী বলে পরিচিত বাবুল সুপ্রিয়।

বাংলার রাজনীতিতে একটি নতুন চিত্রনাট্য তৈরি করার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বুঝতে পেরেছেন, তার আর ক্ষমতায় ফেরার কোনো চান্স নেই। তাই একটা শেষ চেষ্টা করতে তিনি যখনই বিপাকে পড়েন, তখনই তিনি ধর্না আন্দোলনে বসে পড়েন। এবারেও তিনি এসআইআরর প্রতিবাদে সেই ধর্না কর্মসূচিতে বসে পড়েছেন মেট্রো চ্যানেলে। এবার তিনি ধর্নায় বসছেন মানে, তিনি বিভিন্ন মানুষজনকে আনবেন, সেখানে বক্তৃতা দাঁড়াবেন। বোঝানোর চেষ্টা করবেন যে, বিজেপির বিরুদ্ধে সবাই কতটা রেগে রয়েছে। আর সেই কর্মসূচিতেই তৃণমূলের এই রাজ্যের মন্ত্রী বর্তমানে তিনি রাজ্যসভার প্রার্থী হয়েছেন। কিছুদিনের মধ্যেই তিনি সাংসদ হয়ে যাবেন, সেই বাবুল সুপ্রিয়কে গান করতে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মঞ্চে বাবুল সুপ্রিয় বাংলায় গান গাই এই গানটি ধরেন। কিন্তু দু’লাইন করার পরেই গানের পুরো লাইন ওলটপালট করে দেন এই বিশিষ্ট সংগীত শিল্পী। সাথে সাথেই তাকে ধরিয়ে দেন তৃণমূলের সাংদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর তখন বাবুল সুপ্রিয় বলেন, “আসলে আমি ভুলে যাইনি। গুলিয়ে গিয়েছে।” পরে সৈকত মিত্রকে সঙ্গে করে নিয়ে আবার সেই গান গাওয়া শুরু করেন তৃণমূলের এই রাজ্যসভার প্রার্থী। আর এই ছবি দেখেই রীতিমত হেসে উঠছে বিরোধীরা।

বিরোধীরা কটাক্ষ করে বলছেন, বাবুল সুপ্রিয় তো এখন হিট হয়ে গিয়েছেন। গতকাল তিনি এক সংবাদমাধ্যমকে হুমকি দিয়েছেন। ক্যামেরা কেড়ে নেবেন বলেছেন। আর আজ সেই বাবুলবাবু একেবারে বেমালুম একজন সঙ্গীত শিল্পী হয়েও এত মূল্যবান এক সঙ্গীতের দফারফা করে দিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ও বাঙালিকে বাঁচানোর আওয়াজ তুলছেন। তাহলে সেই মঞ্চ থেকে বাবুল সুপ্রিয় যেভাবে সংগীত শিল্পী হওয়ার পরেও এত বড় ভুল করলেন, তাতে কি তৃণমূলের বাংলা প্রেম নিয়ে প্রশ্ন উঠে গেল না? যদি নরেন্দ্র মোদী, অমিত শাহরা বক্তব্য রাখতে গিয়ে কোথাও ছোট্ট একটু ভুল করেন, তাহলে তো তৃণমূল রাস্তায় নেমে পড়ে। তাহলে তৃণমূলের এই সম্পদ বাবুল সুপ্রিয় তো গান সম্পর্কে অত্যন্ত অভিজ্ঞ একজন মানুষ। তিনি তো শুধুমাত্র রাজনীতিবিদ নন। তার পরিচয় তো আগে একজন সঙ্গীতশিল্পী হিসেবে। তাহলে সেই মানুষটি তৃণমূলের মঞ্চে গান গাইতে গিয়ে এত বড় ভুল করার পরেও কেন তৃণমূলের বিরুদ্ধে রাস্তায় নামবে না বিরোধীরা? কেন প্রশ্ন উঠবে না তৃণমূলের বাংলা প্রেম নিয়ে? প্রশ্ন তুলছেন রাজনৈতিক সমালোচকরা।

Exit mobile version