Site icon প্রিয় বন্ধু মিডিয়া

এটাই তৃণমূলের বাঙালি প্রেম? রাজ্যসভার প্রার্থী হয়েই মমতাকে ধুয়ে দিলেন রাহুল সিনহা!

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কথায় কথায় বাংলা প্রেমের কথা বলে। বাঙ্গালীদের আত্মীয়তার সঙ্গে তারা যত্ন করে বলে দাবি করে। কিন্তু সেই তৃণমূল কংগ্রেসের রুচিবোধ কতটা নিম্নমানের, তা আবারও স্পষ্ট হয়ে গিয়েছে। যারা বিজেপিকে বহিরাগত বলে কটাক্ষ করে, সেই তৃণমূল কংগ্রেস নিজেদের বাংলাপ্রেমী দল বলে দাবি করলেও, রাজ্যসভার চারটি আসনে প্রার্থীর মধ্যে তারা দুটি আসনেই অন্য রাজ্য থেকে দুজন ব্যক্তিত্বকে প্রার্থী করেছে। যার মধ্যে একজন মেনকা গুরুস্বামী এবং আর একজন রাজীব সিনহা। স্বাভাবিকভাবেই তৃণমূল যারা বাংলাপ্রেমী, যারা মুখে বাঙালি প্রেমের কথা বলে, তারা কেন বাংলার মানুষ জনকে প্রার্থী করতে পারলো না, তা নিয়েই উঠতে শুরু করেছে প্রশ্ন। আর এই পরিস্থিতিতে গতকাল বিজেপির পক্ষ থেকে এই রাজ্যে রাজ্যসভার আসনে রাহুল সিনহাকে প্রার্থী করার পরেই সেই রাহুলবাবু সেই ইস্যুতে রীতিমত ধুয়ে দিলেন এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে।

বেশ কিছুদিন আগেই তৃণমূলের পক্ষ থেকে এই রাজ্যে রাজ্যসভার চারটি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। যার মধ্যে দুজন বাঙালি হলেও বাকি দুজনকে নিয়ে প্রশ্ন রয়েছে বিরোধীদের। তাদের বক্তব্য, যে তৃণমূল এত বাঙ্গালী প্রেমের কথা বলে, তারা কেন বাংলা থেকে কাউকে প্রার্থী করতে পারলো না? কেন অন্য রাজ্য থেকে প্রার্থী করতে হলো? আর রাজ্যসভার আরও একটি আসনে গতকাল রাহুল সিনহাকে বিজেপি প্রার্থী ঘোষণা করতেই তৃণমূলকে সেই ইস্যুতেই কড়া ভাষায় আক্রমণ করলেন তিনি। বুঝিয়ে দিলেন, শুধুমাত্র ভোটের রাজনীতি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর বাইরে তার আর কোনো এজেন্ডা নেই। আর সেই কারণেই তিনি মুখে বাঙালি প্রেমের কথা বললেও, বাস্তবে অবাঙালিদের এই রাজ্যের রাজ্যসভা আসন থেকে প্রার্থী করেছেন।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হন পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার আসনে বিজেপি প্রার্থী রাহুল সিনহা। আর সেখানেই তিনি বলেন, “বাঙালি বাঙালি করে মমতা ব্যানার্জি এত চিৎকার করেছে কেন? শুধুমাত্র ভোট নেওয়ার জন্য। তাহলে যারা এতো বাঙালি বাঙালি বলে চিৎকার করলো, তারা রাজ্যসভায় পাঠানোর বেলায় চারের মধ্যে দুই বাঙালি এবং বাকি দুইজন হিন্দিভাষী কেন? তাও অন্য রাজ্যের লোক নিয়ে এসেছে। বাংলায় কোনো হিন্দিভাষী ছিল না? কারনটা কি? কারণটা হচ্ছে এটাই, ভোটের আগে হিন্দিভাষী প্রার্থী করে দিয়ে হিন্দিভাষীদের ভোট নেওয়ার একটা ষড়যন্ত্র। মমতা ব্যানার্জি শুধু ভোট বোঝে। সেই কারণে ভোটের রাজনীতি করছে।”

Exit mobile version