Site icon প্রিয় বন্ধু মিডিয়া

গোয়াতে ৫ হাজারের প্রতিশ্রুতি, আর বাংলায় লক্মীর ভান্ডারে এত কম কেন? মমতার মুখোশ খুলে দিলেন শুভেন্দু!

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
আজ রাজ্য বাজেটে লক্ষীর ভান্ডারের ৫০০ টাকা ঘোষণা বৃদ্ধির পর মা-বোনেরা হয়ত অনেকেই খুশি। সকলেই ভাবছেন, তৃণমূল সরকার আছে জন্যেই তাদের হাতে টাকা আসছে, তারা মর্যাদা পাচ্ছেন। কিন্তু এই তৃণমূল কংগ্রেসের আসল চরিত্র জানলে তারা হয়ত অনেকটাই ক্ষিপ্ত হয়ে উঠবেন। অন্তত বিরোধীরা তেমনটাই বলছেন। যে তৃণমূল কংগ্রেস বাংলা ও বাঙ্গালিদের দল বলে নিজেদের দাবি করে, যারা এই রাজ্যে ক্ষমতায় আছে, তারা ভোট সামনে এসেছে জন্য ৫০০ টাকা করে লক্ষ্মীর ভান্ডারে বৃদ্ধি করেছে। আবার এই তৃণমূল কংগ্রেস অন্য রাজ্য অর্থাৎ গোয়াতে ভোটে জেতার জন্য সেখানে প্রতিশ্রুতি দিয়েছিল যে, পাঁচ হাজার টাকা করে তারা জিতলে লক্ষ্মীর ভান্ডার দেবে। আর সেই বিষয়টি তুলে ধরেই রাজ্যের শাসক দলের মুখোশ খুলে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার একটাই প্রশ্ন, পার্শ্ববর্তী রাজ্য গোয়াতে ভোটে জিততে ৫ হাজার টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিলেও, বাংলায় কেন এই সামান্য অর্থ বাড়ানো হলো?

এই রাজ্যকে ভাতা এবং ভর্তুকি দিয়ে সর্বনাশের মুখে ঠেলে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এতদিন এই অভিযোগ ছিলো বিরোধীদের। আজ আরও একবার প্রমাণ হয়ে গেল যে, এই রাজ্যের মুখ্যমন্ত্রী চাকরি দেবেন না। তিনি ওই সামান্য ভাতা, ভর্তুকি দিয়ে ভোট কিনে নেওয়ার চেষ্টা করবেন। চাকরির কোনো প্রতিশ্রুতি না দিয়ে তিনি আবারও লক্ষ্মীর ভান্ডারের ৫০০ টাকা বাড়িয়ে ভোটের আগে যে চমক দেওয়ার চেষ্টা করলেন, তা নিয়ে ইতিমধ্যেই গর্জে উঠছে বিরোধীরা। তবে বাংলায় যে দল ক্ষমতায় আছে, তারা ভোটে জিততে সামান্য ৫০০ টাকা বাড়িয়েছে। কিন্তু এই দল তৃণমূল কংগ্রেসই পার্শ্ববর্তী রাজ্য গোয়াতে ভোটে জেতার জন্য সেখানে ৫০০০ টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল। ফলে বাংলায় কেন এত কম টাকা দেওয়া হচ্ছে, এবার সেই প্রশ্ন তুলে ধরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোশ খুলে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা।

এদিন বিধানসভায় রাজ্য বাজেট পেশ হয়। আর তারপরেই বাইরে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেখানে তিনি বলেন, “লক্ষীর ভান্ডার কেবলমাত্র ভোটের কথা মাথায় রেখে করা হয়েছে। সিভিক, প্যারা টিচার, যুবশ্রী এপ্রিলে হবে। কিন্তু লক্ষীর ভান্ডার আইপ্যাকের বুদ্ধিতে মার্চের মধ্যে টাকা ঢুকিয়ে দেবে। অসৎ উদ্দেশ্যেই এই ভোট অন অ্যাকাউন্ট পেশ করা হয়েছে। ওরা গোয়াতে মহিলাদের ৫ হাজার টাকা করে দেবে বলেছিলো। কিন্তু বাংলায় মহিলাদের ১ হাজার ৫০০ টাকা করে দেয় কেন? আমি অধিবেশনে এই প্রশ্ন তুলেছি।”

Exit mobile version