Site icon প্রিয় বন্ধু মিডিয়া

“জ্ঞানেশ কুমার রাজ্যে আসুন” চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনেও ফের দাবি শমীকের!

 

 

 

 

 

 

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- ভারতবর্ষের মধ্যে শুধুমাত্র পশ্চিমবঙ্গেই এসআইআর হচ্ছে, এমনটা নয়। পশ্চিমবঙ্গ বাদেও আরও অনেক রাজ্যে এসআইআর হচ্ছে। কিন্তু এই রাজ্যের শাসক দলের মদতে যেভাবে এখানে এসআইআরকে বানচাল করতে সব রকম চেষ্টা করা হচ্ছে, এমনকি বিভিন্ন জায়গায় বিরোধীদের ফর্ম সেভেন জমা দিতে দেওয়া হচ্ছে না এবং অবৈধ ভোটারদের রেখে দিতে মরিয়া চেষ্টা চালাচ্ছে তৃণমূল কংগ্রেস, তাতে যে উদ্দেশ্য নিয়ে এই এসআইআর নির্বাচন কমিশন করছে, তা অনেক ক্ষেত্রেই বিঘ্নিত হচ্ছে বলেই অভিযোগ বিরোধীদের। অতীতেও বারবার করে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে রাজ্যে এসে সরেজমিনে গোটা পরিস্থিতি খতিয়ে দেখার দাবি জানিয়েছিলেন রাজ্য বিজেপির সভাপতি। গতকাল ভোটার তালিকা প্রকাশ হয়েছে। আরও ৬০ লক্ষ ভোটারের ভবিষ্যৎ ঝুলে রয়েছে। আর এই পরিস্থিতিতে সেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনেও আরও একবার বাংলায় যেভাবে এসআইআর চলছে, তাতে স্বয়ং জ্ঞানেশ কুমারের দিল্লিতে বসে না থেকে কলকাতায় এসে এবং রাজ্যের বিভিন্ন জায়গায় ঘুরে পরিস্থিতি বিবেচনা করা উচিত বলে এই দাবি জানালেন শমীক ভট্টাচার্য।

পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া যে স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু প্রথম দিন থেকেই এর বিরোধিতা করছে তৃণমূল কংগ্রেস। তারা চেষ্টা করেছিল, যেভাবেই হোক, এসআইআর যাতে বন্ধ করা যায়। কিন্তু আদালত তাদের সেই দাবিকে প্রাধান্য দেয়নি। গতকাল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়েছে। যেখানে প্রায় ৬৪ লক্ষের মত মানুষের নাম বাদ গিয়েছে। তথ্যগত অসংগতির ক্ষেত্রে প্রায় ৬০ লক্ষ মানুষের ভবিষ্যৎ এখন বিবেচনাধীন। ধাপে ধাপে সেই তালিকা প্রকাশ হওয়ার কথা। আর তারপরেই বোঝা যাবে যে, পশ্চিমবঙ্গে ঠিক এসআইআর প্রক্রিয়ায় কত মানুষের নাম বাদ যেতে চলেছে। তবে এই এসআইআরকে কেন্দ্র করে যে সমস্যা এই পশ্চিমবঙ্গে দেখতে পাওয়া যাচ্ছে, অন্যান্য রাজ্যে শান্তিপূর্ণভাবেও গোটা প্রক্রিয়া হলেও পশ্চিমবঙ্গে যেভাবে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছেন এই রাজ্যের শাসক দলের কর্মী সমর্থকরা, তাতে দেশের মুখ্য নির্বাচন কমিশনার শুধুমাত্র নির্দেশ দিয়ে দিল্লিতে বসে থাকলেই হবে না। তাকে রাজ্যে এসে যে সমস্ত সীমান্তবর্তী এলাকা রয়েছে, সেখানে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখতে হবে। অতীতে এই দাবি করেছিলেন রাজ্য বিজেপির সভাপতি। আর গতকাল আবারও সেই একই কথা বললেন তিনি।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। আর সেখানেই তিনি বলেন, “আমরা আবার বলছি, জ্ঞানেশ কুমার সাহেবের পশ্চিমবঙ্গে আসার প্রয়োজন আছে। কিভাবে এসআইআর চলছে ১২ টি রাজ্যে এবং পশ্চিমবঙ্গের সঙ্গে সেগুলোর ব্যাতিক্রম কোথায়, সেগুলো তাকে দেখতে হবে। একটা সীমান্তবর্তী রাজ্য এবং যার ২২০০ কিলোমিটারের বেশি আন্তর্জাতিক বর্ডার আছে, যেখানে ৫৬২ কিলোমিটারের বেশি ফেন্সিং নেই। যেখানে একটি সরকার প্রকাশ্যে অনুপ্রবেশকারীদের ভোটার লিস্টে নাম ঢোকায়, যেখানে রোহিঙ্গাদের আমন্ত্রণ জানানো হয়, সেই রাজ্যের ভোটার লিস্টে কি হতে পারে, সেটা দেখার জন্য আমার মনে হয়, জ্ঞানেশ কুমারজী তার পুরো টিম নিয়ে কলকাতায় আসুন।” ‌

Exit mobile version