Site icon প্রিয় বন্ধু মিডিয়া

হুমায়ুনের বাবরি মসজিদ নির্মাণ! মমতাই পথ দেখিয়েছেন, কটাক্ষ দিলীপের!

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বাবরি মসজিদের শিলান্যাসের পর এবার আজ সেই বাবরি মসজিদের নির্মাণ কার্য শুরু করছেন হুমায়ুন কবীর। প্রথমে কোরান পাঠের পর সেই নির্মাণ কার্য শুরু হবে বলে জানিয়ে দিয়েছেন তিনি। তবে পশ্চিমবঙ্গের রাজনীতির মানচিত্রে কোনোদিন ধর্ম নিয়ে এত লড়াই ছিল না। কিন্তু যে তৃণমূল কংগ্রেস এখন দাবি করছে যে, বিজেপির জন্য এই লড়াই হচ্ছে, সেই তৃণমূল কংগ্রেস হয়ত ভুলে গেছে যে, তাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটব্যাংকের জন্য তোষণ করেন। আর সেই তোষণ করতে গিয়েই তিনি হিন্দু এবং মুসলিমদের মধ্যে ধর্মের যুদ্ধ লাগিয়ে আরও একটা ভোট পার হতে চাইছেন। হুমায়ুন কবীরের বাবরি মসজিদ নির্মাণের সূচনার দিনে তেমনটাই বুঝিয়ে দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।

প্রথম থেকেই হুমায়ুন কবীরের এই বাবরি মসজিদ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে বঙ্গ রাজনীতিতে‌। বিজেপি দাবি করছে, মসজিদ তৈরি হতেই পারে। কিন্তু বাবরের নামে কেন মসজিদ তৈরি হবে? আর এর পেছনে তৃণমূল কংগ্রেসের মদত রয়েছে বলেও অভিযোগ করছেন তারা। তবে তৃণমূল আবার তাদের সঙ্গে হুমায়ুন কবীরের কোনো সম্পর্ক নেই বলেই জানিয়ে দিচ্ছে। আর এসবের মধ্যেই আজ সেই হুমায়ুন কবীর সেই মসজিদের নির্মাণকার্য শুরু করছেন। তবে যেভাবে মসজিদ নির্মাণ হচ্ছে, এক্ষেত্রেও মমতা বন্দ্যোপাধ্যায় এই ট্র্যাডিশন শুরু করেছিলেন। আর তার দেখানো পথেই হুমায়ুন কবীর চলছেন বলেই দাবি করলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। আর সেখানেই তিনি বলেন, “বাবরি মসজিদ বলে ভারতবর্ষের কোথাও আর ভোট তৈরি করা যাবে না। পশ্চিমবঙ্গে তো হবেই না। উনি একটা ইস্যু তৈরি করছেন। মমতা ব্যানার্জি যদি জগন্নাথ মন্দির করতে পারেন, এখানে যদি দুর্গা অঙ্গন করতে পারেন, উনিও এই তাস খেলে ভেবেছেন যে, এই মসজিদ তৈরি করে আমি জিতব। কিন্তু এসব করে ভোটে জেতা যাবে না। পশ্চিমবঙ্গের মানুষ কাজ চায়, উন্নয়ন চায়, পরিবর্তন চায়। আর সেক্ষেত্রে বিকল্প হচ্ছে বিজেপি। হুমায়ুন কবীর অনেক কথা বলছেন। বলছেন, জোট করবেন। অন্তত জোট তো করে দেখান।”

Exit mobile version