Site icon প্রিয় বন্ধু মিডিয়া

আইপ্যাক অফিসে গিয়ে ফাইল ছিনতাই! এবার মমতার বিরুদ্ধে ধর্নায় বসতে আদালতে শুভেন্দু!

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের বিরোধী দলনেতা একেবারে ইঞ্চিতে ইঞ্চিতে তৃণমূল সরকারের বিরুদ্ধে এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লড়াই করে বুঝিয়ে দিচ্ছেন যে, বিরোধিতা কাকে বলে। আর শুভেন্দু অধিকারীর সেই বিরোধী রাজনৈতিক নেতার মনোভাবের কাছে কোনোমতেই পেরে উঠছে না রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। সম্প্রতি ইডির তল্লাশি চলাকালীনা আইপ্যাকের অফিসে গিয়ে তার দলের নথি নিয়ে যাওয়া হচ্ছে বলে বেশ কিছু নথি নিয়ে সেখান থেকে বেরিয়ে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একজন প্রশাসনিক প্রধান হিসেবে কেন্দ্রীয় তদন্তকারী তার যখন তদন্ত করছেন, তখন তিনি সেখানে গিয়ে এইভাবে বাধা দিতে পারেন কিনা, তা নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। সুপ্রিম কোর্টে পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। আর এসবের মধ্যেই মুখ্যমন্ত্রী যেভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্ত চলাকালীন সেখানে গিয়ে বাধা দান করেছেন এবং নথি নিয়ে এসেছেন, তার বিরুদ্ধে এবার নবান্নের সামনে ধর্নায় বসতে চেয়ে আদালতের দ্বারস্থ হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি।

এই রাজ্যের বিরোধী দলনেতা কিভাবে রাজ্যের মুখ্যমন্ত্রীকে প্রতিমুহূর্তে চ্যালেঞ্জ করছেন এবং প্রত্যেকটি ক্ষেত্রে চাপে ফেলে দিচ্ছেন, তা ইতিমধ্যেই বিভিন্ন ঘটনার মধ্যে দিয়েই স্পষ্ট হয়ে গিয়েছে। সামনেই বিধানসভা নির্বাচন। আর তার আগে আইপ্যাকের অফিসে যখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি কয়লা কেলেঙ্কারি মামলায় তল্লাশি চালাচ্ছেন, তখন সেখানে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বেশ কিছু নথি নিয়ে বেরিয়ে আসেন। একজন মুখ্যমন্ত্রী এই কাজ করতে পারেন কিনা, তা নিয়ে সকলেই সোচ্চার হচ্ছেন। সকলেই মুখ্যমন্ত্রীকে কড়া শাস্তির মুখে পড়তে হবে বলে দাবি তুলছেন। আর এসবের মধ্যেই মুখ্যমন্ত্রী যখন এই কাজ করেছেন, তখন পাল্টা নবান্নের সামনে ধর্নায় বসে তার এই ধরনের আচরণের বিরুদ্ধে আন্দোলন করতে চায় বিজেপি বলে আদালতে পৌঁছে গিয়েছে রাজ্যের বিরোধী দল ভারতীয় জনতা পার্টি।

সূত্রের খবর, এদিন আইপ্যাক কাণ্ডে মুখ্যমন্ত্রী যেভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশি চলাকালীন সেখানে পৌঁছে গিয়েছেন এবং নথি নিয়ে বেরিয়ে এসেছেন, তার বিরোধিতা করে পাল্টা বড় কর্মসূচির কথা ঘোষণা করে বিজেপি। যেখানে বিজেপির পক্ষ থেকে জানানো হয় যে, তারা নবান্নের সামনে ধর্না কর্মসূচি করতে চায়। তবে পুলিশের পক্ষ থেকে অনুমতি না পাওয়ার পরেই কলকাতা হাইকোর্টে পৌঁছে যায় রাজ্যের বিরোধী দল ভারতীয় জনতা পার্টি। যেখানে বিচারপতি শম্পা দত্ত পালের দৃষ্টি আকর্ষণ করেন তারা। ইতিমধ্যেই বিজেপির এই মামলা দায়েরের অনুমতি দেওয়া হয়েছে। সব মিলিয়ে শুনানিতে আদালতের পক্ষ থেকে কি জানানো হয় এবং বিজেপি যে ধর্না কর্মসূচির কথা বলছে, তাতে কলকাতা হাইকোর্ট কি নির্দেশ দেয়, সেদিকেই নজর থাকবে গোটা রাজ্যবাসীর।

Exit mobile version