Site icon প্রিয় বন্ধু মিডিয়া

আইসিকে কুৎসিত আক্রমণের পরেও অনুব্রতর সঙ্গে বৈঠকে এসপি? “মমতা অর্ডার দিয়েছে” ফাঁস করলেন শুভেন্দু!

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
বেশ কিছুদিন আগে অনুব্রত মণ্ডলকে বোলপুরের আইসিকে ফোন করে কুৎসিত ভাষায় আক্রমণ করতে দেখা যায়। যে অডিও ক্লিপ ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। দীর্ঘদিন ধরে সেই নিয়ে চর্চা হয়। অনুব্রত মণ্ডলের মত নেতা এত কুৎসিত গালিগালাজ করার পরেও, শুধুমাত্র তৃণমূল করেন বলেই কি ছাড় পেয়ে যাবেন, তা নিয়ে বিরোধীরা সোচ্চার হন। কিন্তু এখনও পর্যন্ত তার বিরুদ্ধে শাস্তিমূলক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টে তাকে তৃণমূল যেমন পুরস্কৃত করেছে, ঠিক তেমনই তাকে বড় সরকারি পদেও এখনও পর্যন্ত বহাল রাখা হয়েছে। যা মন্ত্রী সমতুল্য। বারবার সেই বিষয়টি তুলে ধরে সোচ্চার হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে গতকাল একটি খবর সামনে আসে যে, সেই অনুব্রত মণ্ডল, যিনি আইসিকে তার মা, বউ তুলে গালিগালাজ করেছিলেন, তার সঙ্গে বীরভূমের এসপি বৈঠক করছেন। কেন এমন একজন মানুষের সঙ্গে বৈঠক করতে হচ্ছে জেলা পুলিশের শীর্ষকর্তাকে? কেন এসপি নিরপেক্ষতা অবলম্বন করে তার আন্ডারে কাজ করা একজন পুলিশ কর্মীকে যে ধরনের গালিগালাজ অনুব্রত মণ্ডল করেছিলেন, তার বিরুদ্ধে পদক্ষেপ না নিয়ে উল্টে তার সঙ্গে বৈঠক করলেন? আর সেই প্রসঙ্গেই বলতে গিয়ে এবার রাজ্যের মুখ্যমন্ত্রী নির্দেশেই যে এই বৈঠক হয়েছে, সেই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

একসময় বীরভূম জেলায় দাপুটে নেতা ছিলেন অনুব্রত মন্ডল। তবে দীর্ঘদিন তিনি জেল খেটে এসেছেন। কিন্তু জেল খেটে আসার পর আবার তার এক কুকীর্তি সামনে এসেছে। যেখানে একটি অডিও ক্লিপ ভাইরাল হয়ে গিয়েছিল। আর সেখানে কি কুৎসিত ভাষায় বোলপুরের আইসিকে আক্রমণ করেছিলেন এই অনুব্রত মণ্ডল, তারপরেও পুলিশ তার বিরুদ্ধে গ্রেফতার করার মত পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। শুধুমাত্র তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহভাজন এবং তার ঘনিষ্ঠ বলেই তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার মত সাহস হয়নি পুলিশ আধিকারিকদের? যে বিষয় নিয়ে বারবার প্রশ্ন তুলেছে বিরোধীরা। উল্টে তৃণমূলের কোনো নেতা যদি মা-বোনেদের অসম্মান করেন, যদি পুলিশের মা বউ তুলে গালিগালাজ করেন, তাহলে তাকে পুরস্কৃত করা হয় বলে বীরভূম জেলায় কনভেনারের দায়িত্ব পাওয়া অনুব্রত মণ্ডলের নিদর্শন সামনে এনে প্রশ্ন তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এবার সেই অনুব্রত মণ্ডলের সঙ্গে বীরভূমের এসপির বৈঠক নিয়ে সরাসরি মুখ্যমন্ত্রীর দিকেই প্রশ্নচিহ্ন ছুড়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা।

এদিন বীরভূমের এসপির সঙ্গে অনুব্রত মণ্ডলের বৈঠক নিয়ে শুভেন্দুবাবুকে প্রশ্ন করেন সাংবাদিকরা। আর সেই ব্যাপারে প্রতিক্রিয়া দিতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, “মমতা ব্যানার্জির জন্য বৈঠক করছেন। অনুব্রতকে ধরে টানাটানি করছেন কেন? আপনারা মমতা ব্যানার্জিকে ছেড়ে রাখেন কেন? ভয় করেন তো! মমতা ব্যানার্জি বলে দিয়েছে ফেসটাইম কলে, আমনদীপ, তুমি অনুব্রতর সঙ্গে কথা বলো, না হলে এরপরের ট্রান্সফার অর্ডারে তোমার ট্রান্সফার হয়ে যাবে। আমনদীপ বাধ্য হয়েছে। মূল সমস্যা তো মমতা ব্যানার্জিকে কেন্দ্র করে। শাহজাহানরা কেউ নয়। জ্যোতিপ্রিয় মল্লিকরা কেউ নয়। আসল সমস্যা মমতা ব্যানার্জি। উনি আশীর্বাদ দিয়েছেন বলেই পুলিশের মা-বউকে ধর্ষণ করব বলার পরেও ৫ টা সিকিউরিটি থেকে ২২ টা সিকিউরিটি হয়েছে।”

Exit mobile version