Site icon প্রিয় বন্ধু মিডিয়া

দিল্লির হাই-সিকিউরিটি জোনে ছররা গুলি! থানায় নজিরবিহীন কাণ্ড ঘটিয়ে বসলেন রাহুল গান্ধী!

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-দেশের রাজধানী দিল্লির বুকে ঘটে যাওয়া এক চরম বিতর্কিত ঘটনাকে কেন্দ্র করে শুরু হলো নজিরবিহীন রাজনৈতিক তোলপাড়। দিল্লির অন্যতম হাই-সিকিউরিটি জোন যন্তরমন্তরে এক আন্দোলনকারীর ওপর ছররা গুলি চালানোর ঘটনায় অবশেষে দায়ের করা হলো এফআইআর (FIR)। তবে এই মামলা রুজু করার পেছনে দিল্লির বুকে ঘটে গেল এক দীর্ঘ হাই-ভোল্টেজ ড্রামা।ছররা গুলি চলার মতো মারাত্মক ঘটনা ঘটার পরেও পুলিশ প্রশাসন কেন নিষ্ক্রিয়, সেই প্রশ্ন তুলে দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানার ভেতরেই সরাসরি ধর্নায় বসে পড়েন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। দীর্ঘ প্রায় ৭ ঘণ্টার টানটান উত্তেজনা, রাজনৈতিক চাপানউতোর এবং রুদ্ধদ্বার পরিস্থিতির পর অবশেষে নতিস্বীকার করে এফআইআর দায়ের করতে বাধ্য হয় দিল্লি পুলিশ।

টানা ৭ ঘণ্টা থানার ভেতর অবস্থান বিক্ষোভ করার পর, পুলিশ মামলা রুজু করতেই ধর্না তোলেন রাহুল গান্ধী। থানা থেকে বেরিয়েই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি অত্যন্ত কড়া ভাষায় বলেন, “এটি অন্যায়ের বিরুদ্ধে এবং বিচারের পথে আমাদের প্রথম পদক্ষেপ।” দেশের রাজধানীর বুকে একজন আন্দোলনকারীর ওপর এভাবে ছররা গুলি চালানোর ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দেন তিনি।”

দিল্লির থানার ভেতরে খোদ বিরোধী দলনেতার এই দীর্ঘস্থায়ী ধর্না ও অবস্থান বিক্ষোভের ঘটনাকে তীব্র ভাষায় আক্রমণ করেছে শাসক দল বিজেপি। বিজেপির প্রবীণ নেতা তথা সাংসদ রবিশঙ্কর প্রসাদ আজ এক জরুরি সাংবাদিক সম্মেলনে কংগ্রেসকে কাঠগড়ায় তুলে বলেন, “এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি বিষয়। লোকসভার বিরোধী দলনেতার মতো একটি অত্যন্ত দায়িত্বশীল ও সাংবিধানিক পদে বসে রাহুল গান্ধী এখন দেশজুড়ে সম্পূর্ণ অরাজকতার রাজনীতি করছেন।” তিনি আরও অভিযোগ করেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবমাননা করাই এখন বিরোধীদের মূল লক্ষ্যে পরিণত হয়েছে।

দিল্লির বুকে খোদ বিরোধী দলনেতার ৭ ঘণ্টার এই নজিরবিহীন থানার ভেতরের লড়াইয়ের জেরে চরম অস্বস্তিতে পড়েছে দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় প্রশাসন। রাজনৈতিক মহলের মতে, এই ঘটনা আগামী দিনে সংসদ এবং সংসদের বাইরে শাসক-বিরোধী সংঘাতকে আরও তীব্র করে তুলবে। তবে পুলিশ শেষ পর্যন্ত অফিশিয়াল মামলা রুজু করায় আইনি প্রক্রিয়া এখন কোন দিকে ঘোরে, সেদিকেই নজর দেশের ওয়াকিবহাল মহলের।

Exit mobile version