Site icon প্রিয় বন্ধু মিডিয়া

যারা দুর্নীতির জন্য জেলে গিয়েছিলেন, তাদেরই ফের টিকিট দেবেন মমতা? হাঁটে হাড়ি ভাঙলেন অমিত শাহ!

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
২৬ এর নির্বাচনে পরিবর্তনের লক্ষ্যে লড়াই করছে বিজেপি। তারা রীতিমত নিশ্চিত যে, এবার বাংলায় তাদের সরকার হচ্ছে। অন্যদিকে রাজ্যবাসীর নজর রয়েছে তৃণমূল এবং বিজেপি, দুইদলের প্রার্থী তালিকার দিকে। এর আগেও রাজ্যে এসে অমিত শাহ তৃণমূলের দিকে চ্যালেঞ্জ ছুড়ে বলেছিলেন, তৃণমূলের যদি ক্ষমতা থাকে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি সাহস থাকে, তাহলে যে সমস্ত নেতা-মন্ত্রীরা জেলে গিয়েছিলেন, তাদের তিনি টিকিট না দিয়ে দেখান। আর আজ মথুরাপুরের কর্মসূচি থেকে আরও একবার সেই বিষয়টা তুলে ধরে অমিত শাহ বুঝিয়ে দিলেন যে, যারা একসময় দুর্নীতির অভিযোগে জেলে গিয়েছিলেন, তাদের ফের এবারের নির্বাচনে টিকিট দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য যদি সত্যি হয়, তাহলে এই রাজ্যের বুকে আবারও প্রমাণ হয়ে যাবে যে, এই রাজ্যের মুখ্যমন্ত্রী দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছেন বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

২৬ এর বিধানসভা নির্বাচন ঘিরে রীতিমত সরগরম রাজ্য রাজনীতি। এখনও পর্যন্ত ভোট ঘোষণা হয়নি। কিন্তু বিজেপি অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার অনেক আগেই নির্বাচনী রনণীতির কাজে ঝাঁপিয়ে পড়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শুরু হয়েছে বিজেপির পরিবর্তন যাত্রা। যার সঙ্গে প্রচুর মানুষ সামিল হচ্ছেন। তবে ভোট ঘোষণার দিকে যেমন সকলের নজর রয়েছে, ঠিক তেমনই কোন দলের প্রার্থী তালিকায় কতটা চমক থাকে, তার দিকেও নজর রয়েছে রাজ্যবাসীর। বিভিন্ন মহলে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী নিয়ে চর্চা চলছে। অনেকেই বলছেন যে, তৃণমূল হয়ত এবার নাটক করতে এবং স্বচ্ছতা অবলম্বন করতে নতুন মুখ সামনে আনতে পারে। কারণ তাদের বর্তমান যে সরকার রয়েছে এবং সেই সরকারের যারা একসময় মন্ত্রী ছিলেন, তারা অনেকেই জেলের ঘানি টেনে এসেছেন। তবে শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তার পুরোনো যে সমস্ত সঙ্গীরা জেল খেটেছেন, তাদের কি ফের এবার টিকিট দেবেন? এই প্রশ্ন বিভিন্ন মহলে রয়েছে। আর আজ সেই ব্যাপারেই বড় মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

এদিন মথুরাপুরের রায়দিঘিতে বিজেপির পরিবর্তন যাত্রার সূচনা অনুষ্ঠানে উপস্থিত হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “যারা জেলে গিয়েছিলেন, তাদেরকেই এবার টিকিট দেবেন মুখ্যমন্ত্রী। তিনি তার সত্ত্বা থেকে বের হতে পারবেন না।” আর অমিত শাহের এই বক্তব্যের মধ্যে দিয়েই বিভিন্ন মহলে চর্চা চলছে যে, তাহলে কি আবার সেই দুর্নীতিগ্রস্ত মুখেদেরকেই ফের টিকিট দিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? যদি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য সত্যি হয়, তাহলে তৃণমূল এই সমস্ত আসনে তো হারবেই। বরঞ্চ যেখানে যেখানে এই দুর্নীতিগ্রস্ত এবং জেল থেকে ঘুরে আসা নেতাদের প্রার্থী করা হবে, তার জন্য বাকি আসনগুলিতেও তৃণমূলের পরাজয় আরও বেশি করে নিশ্চিত হয়ে যাবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

Exit mobile version