Site icon প্রিয় বন্ধু মিডিয়া

“২০ হাজার ভোটে জিতব” জীবন বাজি রেখে বিজেপিকে জেতানোর চ্যালেঞ্জ সজলের!

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
২৬ এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। এই স্লোগানকে সামনে রেখেই এবার লড়াই করছে বিজেপি। গতকাল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে পশ্চিমবঙ্গের ১৪৪ টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। যেখানে চমকের পর চমক লক্ষ্য করা যাচ্ছে। বরানগর বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী করা হয়েছে সজল ঘোষকে। এর আগেও বিধানসভা উপনির্বাচনে তিনি এখানে বিজেপির টিকিটে লড়াই করলেও, শেষ পর্যন্ত সামান্য ভোটে পরাজিত হতে হয় তাকে। তবে এবারের লড়াই অন্যরকম। তাই এবার জীবন বাজি রেখে বিজেপিকে জেতানোর চ্যালেঞ্জ নিলেন সজলবাবু।

২৬ এর বিধানসভা নির্বাচনে বিজেপির পাখির চোখ বাংলা। কেন্দ্রীয় নেতৃত্ব বারবার করে বাংলার সংগঠন নিয়ে বৈঠক করেছে। কোথায় কাকে প্রার্থী করলে জয়লাভ সুনিশ্চিত হবে, তা নিয়েও চলেছে সমীক্ষা। আর এই পরিস্থিতিতে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে যাওয়ার পর গতকাল বিজেপির পক্ষ থেকে রাজ্যের ১৪৪ টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। যেখানে শুভেন্দু অধিকারীকে নন্দীগ্রাম এবং ভবানীপুর, দুই কেন্দ্রে প্রার্থী করা হয়েছে। অন্যদিকে কলকাতা পৌরসভার বিজেপি কাউন্সিলর সজল ঘোষকে প্রার্থী করা হয়েছে বরানগর বিধানসভা কেন্দ্রে। শেষবার এখানে তিনি বিজেপির টিকিট লড়লেও সামান্য ভোটে পরাজিত হয়েছেন। তবে এবারের লড়াই অন্যরকম এবং ২০ হাজারের মত ভোটে এখানে তিনি জয়লাভ করবেন বলেই আত্মবিশ্বাসী সজল ঘোষ।

এদিন বিজেপির পক্ষ থেকে বরানগর কেন্দ্রে তার নাম ঘোষণা হতেই প্রতিক্রিয়া দেন সজল ঘোষ।‌ তিনি বলেন, “আমি দলের কাছে কৃতজ্ঞ। দল আমাকে প্রার্থী করেছে। দ্বিতীয়বার সুযোগ দিয়েছে। নিজের জীবন বাজি রেখে বলতে পারবো যে, বরানগর কেন্দ্র থেকে বিজেপিকে জেতাবো এবং তৃণমূলকে হারাবো। এতে কোনো ভুল নেই। আর ২০ হাজারের নিচে জিতলে সেটাকে প্রত্যাশিত নয় মনে করব। কমপক্ষে ২০ হাজার ভোটে জিতব।”

Exit mobile version