Site icon প্রিয় বন্ধু মিডিয়া

যুবসাথী ক্যাম্পে বিজেপি কর্মীরাও! “সবার নেওয়া উচিত, বিজেপি কি ট্যাক্স দেয় না?” পাল্টা সওয়াল সুকান্তর!

 

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় যুবসাথী নামক একটি নতুন প্রকল্প চালু করেছেন। এই রাজ্যে এমনিতেই বেকারত্বের একটা বড় সমস্যা। তার মধ্যে তিনি প্রচুর বেকারদের লাইনে দাঁড় করিয়ে দেখেছেন শুধুমাত্র দেড় হাজার টাকা পাওয়ার জন্য। ইতিমধ্যেই জেলায় জেলায় ক্যাম্পগুলিতে প্রচুর ভিড় লক্ষ্য করা যাচ্ছে। তৃণমূল দাবি করছে যে, সেই ক্যাম্পে যে বিজেপি এই ভাতার বিরোধিতা করছে, সেই বিজেপি কর্মীরা এবং তাদের পরিবারও লাইন দিচ্ছে। যার ফলে তৃণমূল সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করে বলছে, বিজেপিকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্পের সুবিধে নিতে হচ্ছে। আর এখানেই পাল্টা মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তার বক্তব্য, সরকারি প্রকল্প কোনোদিনও তৃণমূলের পৈত্রিক সম্পত্তি হতে পারে না। এটা সরকারের টাকা। আর সেই টাকা সাধারণ মানুষের প্রত্যেকের পাওয়া উচিত। তাই বিজেপি হোক বা অন্য কোনো দল, সকলেই এই যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করবেন বলেই জানিয়ে দিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি।

২৬ এর বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন যে, তিনি এবার আর ক্ষমতায় আসতে পারবেন না। আর তার ক্ষমতায় না আসার প্রধান কারণ যে, বেকারত্ব এবং দুর্নীতি, সেই কথাও খুব ভালো মতই বুঝতে পারছেন তৃণমূল নেতারা। আর সেই কারণেই এখন যুবসাথী নামক একটি নতুন প্রকল্প নিয়ে এসে বেকার যুবকদের দেড় হাজার টাকা করে দেওয়া হবে বলে প্রলোভন দেখিয়েছে এই রাজ্যের সরকার বলেই অভিযোগ বিরোধীদের। কিন্তু যে সমস্ত বিরোধী নেতারা ওই অভিযোগ করছেন, তাদের মধ্যে অনেকেই যুবসাথী প্রকল্পের সুবিধে পাওয়ার জন্য ফর্ম ফিলাপ করেছেন বলেই দাবি করছেন তৃণমূল নেতারা। আর এখানেই বিজেপির পাল্টা প্রশ্ন, এটা কি তৃণমূলের পৈত্রিক সম্পত্তি নাকি যে, বিরোধী কর্মীরা তাতে আবেদন করতে পারবেন না! এটা তো সরকারের টাকা। আর সরকারকে যারা ট্যাক্স দেয়, সেখানে তৃণমূল, বিজেপি বলে কথা নেই। রাজ্যের প্রত্যেকটি মানুষের এই টাকা নেওয়ার জন্য যারা বেকার এবং যাদের বয়স ২১ থেকে ৪০ এর মধ্যে, তাদের সকলের আবেদন করা উচিত বলেই জানিয়ে দিলেন সুকান্ত মজুমদার।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। আর সেখানে যুবসাথী প্রকল্প নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “কেন নেবে না? সকলের নেওয়া উচিত। আমি তো বলছি, রাজ্যে যত বেকার আছে, যারা মাধ্যমিক পাস এবং যাদের বয়স ২১ থেকে ৪০ এর মধ্যে, তারা সবাই আবেদন করুক। পয়সাটা তৃণমূল কংগ্রেসের পৈত্রিক সম্পত্তি নয়। ওখানে আমার, আপনার সবার ট্যাক্সের টাকা আছে। বিজেপির লোকরা ট্যাক্স দেয় না? আমি পেট্রোল কিনছি। আমার গাড়িতে পেট্রোল ভরছি। বিজেপির লোকেরা পেট্রোল ভরে না? প্রতি লিটারে দিল্লির থেকে ১০ টাকা করে বেশি দিচ্ছি এই রাজ্যকে।”

Exit mobile version