Site icon প্রিয় বন্ধু মিডিয়া

যুবসাথী চালু করলেও টাকা দিতে পারবেন না মমতা? “বিজেপি এসেই দেবে” বিরাট প্রতিশ্রুতি সুকান্তর!

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছেন যে, তিনি আর চাকরি দিতে পারবেন না। তাই ভোটের আগে চাকরি দেওয়া তো দূরের কথা, বরঞ্চ অন্তর্বর্তী বাজেটে যুবক-যুবতীদের ভাতা দেওয়ার ঘোষণা করেছেন তিনি। নাম দেওয়া হয়েছে নতুন প্রকল্পের, যুবসাথী। ইতিমধ্যেই বেকার যুবক যুবতীরা লাইনে দাঁড়িয়ে ফর্ম ফিলাপ করছেন, মাসে দেড় হাজার টাকা পাওয়ার জন্য। তবে এই ভাতা দিয়ে যে কাজের কাজ কিছুই হবে না, তা সকলেই বুঝতে পারছেন। কিন্তু তারপরেও সকলেই বলছেন যে, সরকার যখন দিচ্ছে, যখন সরকার চাকরি দিচ্ছে না, তখন কেন এই ভাতা তারা নেবেন না? তবে মমতা বন্দ্যোপাধ্যায় যতই ভোটের আগে এই যুবসাথী নামক প্রকল্প ঘোষণা করে বেকার যুবকদের মাসে দেড় হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিন না কেন, দিনের শেষে কিন্তু তার সরকার এই টাকা দিতে পারবে না। এক্ষেত্রে বিজেপি ক্ষমতায় আসবে এবং তারাই এই যুবসাথী প্রকল্পের টাকা দেবে বলেই বিরাট প্রতিশ্রুতি দিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

এই রাজ্যে যেদিন যুবসাথী প্রকল্পের ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন, সেদিনই তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ২০১৩ সালে চালু হাওয়া যুবশ্রী প্রকল্পের কি অবস্থা, কেন তা বন্ধ হয়ে গেল, তা নিয়ে সোচ্চার হয়েছিলেন তিনি। এমনকি শুভেন্দুবাবু এটাও বলেছিলেন যে, যুবসাথী প্রকল্প চালু হলেও তার টাকা এই রাজ্য সরকার দেবে না। এটা একটা ঢপের চপ ছাড়া আর কিছুই নয়। আর যখন সমস্ত জায়গায় রাজ্যজুড়ে বিভিন্ন ক্যাম্পে প্রচুর যুবক-যুবতীরা এই যুব সাথী প্রকল্পের টাকা পাওয়ার জন্য ফর্ম ফিলাপ করছেন, ঠিক তখনই এমন এক মন্তব্য করে বসলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, তাতে সকলেই চমকে যাচ্ছেন। সুকান্তবাবুর দাবি, এই রাজ্য সরকার যুবসাথী প্রকল্পের একটি টাকাও দিতে পারবে না। কিন্তু কেন এমন বললেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি?

এদিন সাংবাদিকদের মুখোমুখি হন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। আর সেখানেই যুবসাথী প্রকল্প নিয়ে বড় দাবি করেন তিনি। সুকান্তবাবু বলেন, “ওরা তো খুব সম্প্রতি যুবসাথী করেছে। যুবসাথীও ফ্লপ করবে। একটা টাকাও দিতে পারবে না। বাজেট কোথায়? বিজেপি এসে দেবে‌। আমরা দেব। আমরা বন্ধ করব না।”

Exit mobile version