Site icon প্রিয় বন্ধু মিডিয়া

এবার কি কল্যাণের বিরুদ্ধে এফআইআর করবেন জ্ঞানেশ কুমার? সর্বদলীয় বৈঠক থেকে বড় খবর!

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আইন, সংবিধান কিছুই যে মানে না, তা প্রতিনিয়ত স্পষ্ট হয়ে যাচ্ছে। যেখানে রাষ্ট্রপতি এসে রাজ্যে অপমানিত হয়, সেখানে তৃণমূলকে যে আর কিছুই বলার থাকে না এবং এরা যে সমস্ত সীমা লঙ্ঘন করে গিয়েছে, তা নিয়ে ইতিমধ্যেই সোচ্চার হয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী। এসআইআর হওয়ার সময় থেকেই তৃণমূল কংগ্রেসের নেতা-নেত্রীরা নির্বাচন কমিশনের বিরুদ্ধে যা খুশি তাই বলতে শুরু করেছেন। আর সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না মঞ্চ থেকে দেশের মুখ্য নির্বাচন কমিশনার না হলে জ্ঞানেশ কুমারের আঙ্গুল কেটে দিয়ে আসতাম বলে একটি বিতর্কিত মন্তব্য করে বসেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর যেখানে শাসক দলের জনপ্রতিনিধিরাই এই ধরনের মন্তব্য করছেন, সেখানে কিভাবে শান্তিপূর্ণ উপায়ে পশ্চিমবঙ্গে ভোট হতে পারে, তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন রয়েছে। এমনকি এত বড় মন্তব্য করার পরেও যদি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ না হয়, তাহলে সাধারণ মানুষের প্রত্যাশা অনেকটাই নষ্ট হবে কমিশনের প্রতি। তাই সেই জায়গায় দাঁড়িয়ে আজ সর্বদলীয় বৈঠকে এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করার জন্য জ্ঞানেশ কুমারের কাছে দাবি জানালো বিজেপি।

গতকালই রাজ্যে এসেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। আর তারপর থেকেই দেখা যাচ্ছে যে, কিছু অংশের মানুষ নির্বাচন কমিশনারকে উদ্দেশ্য করে গো ব্যাক স্লোগান এবং কালো পতাকা দেখাচ্ছেন। আজ যখন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার কালীঘাট মন্দিরে পূজা দিতে গিয়েছিলেন, সেখানেও কিছু মানুষ তার উদ্দেশ্যে গো ব্যাক স্লোগান দিতে শুরু করেন। আর এটা যে তৃণমূলের সাজানো গেম প্ল্যান, তা বুঝতে বাকি নেই বিরোধীদের। স্বাভাবিকভাবেই সকলের মধ্যেই একটা প্রশ্ন যে, পশ্চিমবঙ্গে এই পরিস্থিতিতে কিভাবে নির্বাচন সম্ভব? নির্বাচন কমিশন আরও কড়া পদক্ষেপ গ্রহণ না করলে তো এই শাসকদলের আশ্রিত দুষ্কৃতীরা ভোটের সময় চূড়ান্ত অসভ্যতা করবে। বিরোধীরা যখন এমনটাই দাবি জানাচ্ছেন, ঠিক তখনই সর্বদলীয় বৈঠকে কিভাবে জ্ঞানেশ কুমারকে কিছুদিন আগে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আক্রমণ করেছেন, সেই বিষয়টি তুলে ধরে সেই শ্রীরামপুরের তৃণমূল সাংসদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবি জানালেন বিজেপি নেতারা।

সূত্রের খবর, এদিন দেশের মুখ্য নির্বাচন কমিশনার সহ ফুল বেঞ্চের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের একটি বৈঠক হয়। আর সেই সর্বদলীয় বৈঠকেই বিজেপির পক্ষ থেকে তিনজনের প্রতিনিধি উপস্থিত ছিলেন। আর সেখানেই তারা সম্প্রতি কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেভাবে জ্ঞানেশ কুমারের আঙুল কেটে নেওয়ার কথা বলেছেন, সেই বিষয়টি তুলে ধরেন। এক্ষেত্রে জ্ঞানেশ কুমারকে এই তৃণমূল সাংসদের বিরুদ্ধে এফআইআর করা উচিত বলেও সেই বৈঠকে দাবি জানান বিজেপি নেতারা। স্বাভাবিকভাবেই এখন তৃণমূল সাংসদের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিজেপি নেতাদের বক্তব্যের পর দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সত্যিই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করেন কি না, সেদিকেই নজর থাকবে সকলের।

Exit mobile version