Site icon প্রিয় বন্ধু মিডিয়া

খেলা তো জমে ক্ষীর! দিল্লিতে শাহের সঙ্গে কি বিষয়ে আলোচনা? খোলামেলা জানিয়ে দিলেন শুভেন্দু!

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
আজ সকালেই দিল্লি রওনা হয়ে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেই সময় থেকেই জল্পনা ছড়িয়ে পড়ে যে, তিনি যখন দিল্লি যাচ্ছেন, তখন নিশ্চিত করেই তিনি অমিত শাহের সঙ্গে দেখা করবেন। কেননা তার দিল্লি সফর যে অরাজনৈতিক হবে, এটা কেউ মেনে নিতে পারেন না। আর সামনেই যখন বিধানসভা নির্বাচন, যখন তৃণমূলকে ক্ষমতা থেকে সরানোর ব্যাপারে কার্যত উঠেপড়ে লেগেছে রাজ্য বিজেপি থেকে শুরু করে কেন্দ্রীয় বিজেপি, ঠিক তখনই শুভেন্দু অধিকারীর এই দিল্লি সফরের দিকে নজর ছিলো রাজনৈতিক মহলের। অবশেষে সোশ্যাল মিডিয়ায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের ছবি পোস্ট করে কি বিষয়ে আলোচনা হয়েছে, তা জানিয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এতদিন একটা সংশয় ছিলো যে, রাজ্য বিজেপি তো চাইছে তৃণমূলকে সরাতে। কিন্তু কেন্দ্রীয় বিজেপি কি আদৌ চাইছে, এই রাজ্য থেকে তৃণমূল সরে যাক? তবে সাম্প্রতিক কালে প্রধানমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির কেন্দ্রীয় নেতাদের বারবার বাংলাকে ফোকাস করা , বাংলায় আসা এবং তাদের তৎপরতার মধ্যে দিয়েই স্পষ্ট হয়ে গিয়েছে যে, এবার কেন্দ্রীয় নেতৃত্ব মন থেকেই চাইছে বাংলা জয় করতে। আগামী বুধবার রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যেখানে মায়াপুরে যাওয়ার কথা রয়েছে তার। আর তার আগেই আজ দিল্লি গিয়ে সেই অমিত শাহের সঙ্গে আধঘন্টার মত সময় বৈঠক করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সামনেই যখন বিধানসভা নির্বাচন, তখন কি বিষয়ে এই দুই হেভিওয়েট নেতার বৈঠক হলো, তা নিয়ে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে গুঞ্জন।

সূত্রের খবর, এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনে পৌঁছে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রায় আধঘন্টার মত সময় বৈঠক করেন তিনি। আর তারপরেই সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রধান ইস্যুগুলি নিয়েই যে বৈঠকে আলোচনা হয়েছে, তা খোলসা করে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। বিশেষজ্ঞরা বলছেন, খেলা একেবারে জমে ক্ষীর। এই রাজ্যে তৃণমূলকে সরানোর ক্ষেত্রে যেভাবে লড়াই করছেন শুভেন্দু অধিকারী, তাতে তার ওপর অনেকটাই ভরসা করেন অমিত শাহ। আর তিনি যখন আগামী বুধবার রাজ্যে আসছেন, ঠিক তার আগেই দিল্লিতে শুভেন্দু অধিকারীর সঙ্গে পশ্চিমবঙ্গের ভোট মানচিত্র এবং পরিস্থিতি নিয়ে হয়ত আরও বিশদে আলোচনা করে নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তৃণমূলকে সরানোই যখন মূল টার্গেট, তখন কোন কোন ইস্যু নিয়ে আগামী দিনে লড়াই করতে হবে, এক্ষেত্রে বাংলার গ্রাসরুটের বাস্তব পরিস্থিতি শুভেন্দুবাবুর কাছ থেকে বুঝে নিয়েই আগামী দিনে তৃণমূল বধের মোক্ষম ঘুঁটি সাজাতে পারেন বিজেপির সর্বভারতীয় চাণক্য অমিত শাহ বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

Exit mobile version