প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
যে রাজ্যের মুখ্যমন্ত্রীকে তার দলের নেতা কর্মীরা অগ্নিকন্যা বলে দাবি করেন, সেই মুখ্যমন্ত্রী কি দিল্লি পুলিশের সামান্য অ্যাকশনেই ভয় পেয়ে গেলেন? কেননা এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, তা অত্যন্ত মারাত্মক। জানা গিয়েছে যে, দিল্লি যাচ্ছে রাজ্য পুলিশের একটি টিম। যেখানে প্রায় ২২ জন রয়েছেন। আজ রাত্রিবেলা একটি বিমানে তারা দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন। আর এখানেই প্রশ্ন, হঠাৎ করে তাদের এই দিল্লি যাওয়ার পেছনে কি কারণ রয়েছে? যখন মুখ্যমন্ত্রী দিল্লিতে রয়েছেন এবং তিনি দাবি করছেন যে, বঙ্গভবনের বাইরে দিল্লি পুলিশ অতি সক্রিয় হয়ে এসআইআরে যাদের মৃত্যু হয়েছে, যে সমস্ত পরিবারকে তিনি সেখানে নিয়ে গিয়েছেন, সেই সমস্ত পরিবারকে হেনস্থা করার চেষ্টা করছে, সেই সময় রাজ্য পুলিশের একটি টিমের দিল্লি যাওয়ার খবর সামনে আসতেই রীতিমত শোরগোল পড়ে গিয়েছে জাতীয় রাজনীতিতে।
আজ সকাল থেকেই সকলের নজর ছিলো রাজধানী দিল্লির দিকে। কারণ সেখানে মুখ্যমন্ত্রীর নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করার কথা ছিলো। ইতিমধ্যেই সেই পর্ব সম্পন্ন হয়েছে। তবে সাত সকাল থেকেই মুখ্যমন্ত্রী যে কায়দায় বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন, তা নিয়েও নানা মহলে চর্চা হতে দেখা গিয়েছে। বঙ্গভবনে যেখানে তিনি ওই এসআইআরের নাম করে কিছু মানুষ মারা গিয়েছে, তাদের পরিবারকে এনেছেন বলে দাবি করেছিলেন, তার বাইরে দিল্লি পুলিশের একটি টিম ছিলো। আর সেখানেই পৌঁছে গিয়ে মুখ্যমন্ত্রী প্রতিবাদ করে জানিয়েছেন যে, ইচ্ছাকৃতভাবে তাদের ভয় দেখানোর চেষ্টা হচ্ছে। এমনকি দিল্লি পুলিশ এটা করতে পারে না বলেও দাবি জানিয়েছেন তিনি। পরবর্তীতে বঙ্গভবনে থাকা সেই সমস্ত ব্যক্তিদের নিয়ে মুখ্যমন্ত্রীর নির্বাচন কমিশনে পৌঁছে গিয়েছিলেন এবং বাইরে বেরিয়ে এসে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে যে সমস্ত কথা বলেছেন এবং নির্বাচন কমিশনকে যেভাবে আক্রমণ করেছেন, তাতে বোঝাই যাচ্ছে যে, মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে এবং তার ফলে তিনি রীতিমত অগ্নিশর্মা হয়ে উঠেছেন। আর কোনোভাবেই যখন কোনো কিছু কাজ করছে না, তখন কি নিজের পুলিশকে দিল্লির মাটিতেও কাজে লাগানোর চেষ্টা শুরু করে দিলেন এই রাজ্যের প্রশাসনিক প্রধান? প্রশ্নটা তুলতে শুরু করেছে বিরোধীরা।
সূত্রের খবর, আজ রাতেই ১:৪০ এর বিমানে দিল্লি যাচ্ছে রাজ্য পুলিশের একটি টিম। যেখানে ডিএসপি এবং একজন ইন্সপেক্টরের নেতৃত্বে প্রায় ২২ জনের টিম দিল্লিতে যাচ্ছে। আর হঠাৎ করে রাজ্য পুলিশের এই টিমের দিল্লি যাওয়ার কি কারণ হয়ে পড়লো? যখন মুখ্যমন্ত্রী দিল্লিতে রয়েছেন, তখন তাদের এই দিল্লি যাওয়ার কারণ ঘিরে বিভিন্ন মহলে বিভিন্ন গুঞ্জন তৈরি হয়েছে। বিরোধীদের পক্ষ থেকে কটাক্ষ করে বলা হচ্ছে, মুখ্যমন্ত্রী দিল্লি পুলিশের এই সামান্য অ্যাকশনেই ভয় পেয়ে গিয়েছেন। আর সেই কারণে এই রাজ্যে তিনি যেভাবে পুলিশকে দলদাসের মত ব্যবহার করেন, সেই দলদাস পুলিশকে তিনি দিল্লিতে ডেকে পাঠিয়েছেন এবং দিল্লি পুলিশের বিরুদ্ধে হয়ত রাজ্যের পুলিশকে লেলিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ইচ্ছাকৃতভাবে নিজের রাজ্যের পুলিশকে দিয়ে আরও একটি বিশৃঙ্খলার পরিস্থিতি তিনি রাজধানীর বুকে তৈরি করতে পারেন বলেও মনে করছেন বিরোধীদের ঘনিষ্ঠ মহল। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।
