Site icon প্রিয় বন্ধু মিডিয়া

Big breaking কনভয়ে হামলার জের, আদালতে যেতেই খুশির খবর পেয়ে গেলেন শুভেন্দু! জেনে নিন!

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যে যে গণতন্ত্র বলে কিছু নেই এবং এখানে বিরোধীরা সভা সমিতি করতে গেলে বিশেষ করে শুভেন্দু অধিকারী কোনো জায়গায় সভা করতে গেলে সেখানে যেভাবে তাকে অসুবিধার মুখে ফেলা হয়, তা অতীতেও দেখেছে রাজ্যবাসী। সম্প্রতি তিনি পুরুলিয়া থেকে সভা করে ফেরার পথে তার সঙ্গে চূড়ান্ত অসভ্যতা করার অভিযোগ ওঠে তৃণমূলের কিছু ব্যক্তির বিরুদ্ধে। যেখানে শুভেন্দু অধিকারীর কনভয়ে মোটা মোটা লাঠি দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, কেরোসিন তেল নিয়ে এসে বৃহত্তর চক্রান্ত হয়েছিল বলেও দাবি করেন রাজ্যের বিরোধী দলনেতা। পরবর্তীতে একেবারে গভীর রাত পর্যন্ত চন্দ্রকোনা পুলিশ বিট হাউসে ধর্না দিতেও দেখা যায় রাজ্যের বিরোধী দলনেতাকে। তারপর মশাল হাতে মিছিল করেন শুভেন্দুবাবু। এমনকি তখনই তিনি জানিয়ে দিয়েছিলেন যে, গোটা ঘটনায় তিনি আদালতে যাবেন। অবশেষে আজ সেই ব্যাপারে আদালতে যেতেই প্রাথমিক স্তরে খুশির খবর পেয়ে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা।

গত শনিবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে চন্দ্রকোনা রোডে হামলার অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত বেশ কিছু দুষ্কৃতীদের বিরুদ্ধে। যেখানে গোটা ঘটনায় সোচ্চার হয়ে পুলিশ বিট হাউসে গিয়ে ঘন্টার পর ঘন্টা ধর্না দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এমনকি তখনই তিনি জানিয়ে দিয়েছিলেন যে, যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তাদের বিরুদ্ধে তিনি আদালতের শরণাপন্ন হবেন। অবশেষে আজ কলকাতা হাইকোর্টে এই ব্যাপারে মহামান্য বিচারপতির দৃষ্টি আকর্ষণ করতেই মামলা দায়েরের অনুমতি দেওয়া হলো।

সূত্রের খবর, গত শনিবার তার কনভয়ে যে হামলার ঘটনা ঘটেছিল, তার পরিপ্রেক্ষিতে আজ আদালতের শরণাপন্ন হন শুভেন্দু অধিকারী। যেখানে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তাদের জব্দ করতে মামলা দায়েরের আবেদন জানান তিনি। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে যে, কনভয়ে হামলার ঘটনায় এই মামলা দায়েরের অনুমতি দিয়েছে আদালত। যেখানে সিবিআই তদন্তের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে এই মামলা করা হয়েছে। স্বাভাবিকভাবেই প্রাথমিক স্তরে মামলা দায়েরের অনুমতি মেলার পর শুনানিতে কি হয় এবং শেষ পর্যন্ত বিরোধী দলনেতার কনভয়ে হামলার ঘটনায় কি নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট, সেদিকেই নজর থাকবে সকলের।

Exit mobile version