প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
সম্প্রতি পুরুলিয়া থেকে সভা করে ফিরছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু চন্দ্রকোনা রোডে ব্যাপক অশান্তির সৃষ্টি হয়। যেখানে তৃণমূলের পক্ষ থেকে পরিকল্পিতভাবে শুভেন্দু অধিকারীকে হেনস্থা করার চেষ্টা হয় বলে অভিযোগ। এমনকি রাজ্যের বিরোধী দলনেতার কনভয়ে মোটা লাঠি দিয়ে আঘাত করা হয় বলেও অভিযোগ ওঠে। পরবর্তীতে গোটা ঘটনায় সুবিচারের দাবিতে যতক্ষণ না অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে, ততক্ষণ তিনি থানায় ধর্নায় বসে থাকবেন বলেও জানিয়ে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। গত শনিবার গভীর রাত পর্যন্ত থানায় অবস্থান করার পর সেই রাতেই মশাল মিছিল করেন রাজ্যের বিরোধী দলনেতা। এমনকি তিনি এটাও জানিয়ে দিয়েছিলেন যে, এই ঘটনার প্রতিবাদে তিনি চন্দ্রকোনায় বড় কর্মসূচি নেবেন। অবশেষে আজ যে চন্দ্রকোনা রোডে তার কনভয়ে হামলার ঘটনা ঘটেছিল, সেখানেই যাচ্ছেন শুভেন্দু অধিকারী।
এই রাজ্যের বিরোধী দলনেতা যেখানেই কর্মসূচি নিচ্ছেন, সেখানেই তার সঙ্গে চূড়ান্ত অসভ্যতা করতে দেখা যাচ্ছে রাজ্যের শাসক দলের কর্মী সমর্থকদের। আসলে তারা শুভেন্দু অধিকারীকে ভয় পেয়েছেন জন্যেই তার প্রত্যেকটি কর্মসূচিতে বাধাদান থেকে শুরু করে তার ওপর পরিকল্পিত হামলা করার চেষ্টা হচ্ছে। বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে তেমনটাই অভিযোগ করে বিজেপি। গত শনিবার পুরুলিয়া থেকে ফেরার পথে চন্দ্রকোনা রোডে তার কনভয়ে পরিকল্পনা মাফিক হামলার চেষ্টা করা হয়। পরবর্তীতে থানায় দীর্ঘক্ষণ বসে থাকেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই আদালতে এই ব্যাপারে মামলা দায়েরের অনুমতি পেয়েছেন তিনি। আর তার মাঝেই আজ সেই চন্দ্রকোনায় যাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা।
সূত্রের খবর, কনভয়ে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে আজ সেই চন্দ্রকোনায় বড় কর্মসূচি রয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। যেখানে একটি মিছিল করবেন তিনি। আর তারপরে প্রকাশ্য কোনো সভা থেকে হয়ত বক্তব্য রাখতে পারেন রাজ্যর বিরোধী দলনেতা। স্বাভাবিকভাবেই কনভয়ে হামলার ঘটনার পর তিনি আবার সেই চন্দ্রকোনাতেই পৌঁছে গিয়ে মিছিল করার পর আজ ঠিক কি বার্তা দেন, সেদিকেই নজর থাকবে গোটা রাজনৈতিক মহলের।
