Site icon প্রিয় বন্ধু মিডিয়া

লোকের বাড়িতে রান্নার কাজ করা মহিলার কাছ থেকেও তোলা চায় তৃণমূল? টাকা না দেওয়ায় ব্যাপক মারধর!

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
সত্যিই কি এই রাজ্যে সাধারণ মানুষের নিরাপদে থাকার কোনো জায়গা রাখবে না তৃণমূল কংগ্রেস এবং তাদের আশ্রিত দুষ্কৃতীরা? বিভিন্ন জায়গা থেকে এমনিতেই ব্যবসায়ী থেকে শুরু করে প্রোমোটারদের কাছে জোর করে তোলাবাজি করার অভিযোগের কাঠগড়ায় দাঁড়াতে দেখা যাচ্ছে তৃণমূলের সঙ্গে যুক্ত ব্যক্তিদের। এমনকি এর ফলে বিধানসভা ভোটের আগে যথেষ্ট চাপ বাড়ছে রাজ্যের শাসকদলের মধ্যে। আর তার মধ্যেই এবার এক মহিলার কাছে জোর করে টাকা আদায় করার অভিযোগ উঠলো তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। যেখানে সেই মহিলা লোকের বাড়িতে রান্নার কাজ করেন। এমনকি সুযোগ পেলে স্টেশনে ফল বিক্রি করেন। আর সেই দীনদরিদ্র মহিলার কাছ থেকেও টাকা আদায় করার চেষ্টা করেছে তৃণমূল বলেই অভিযোগ। ‌ আর সেই মহিলা সেই টাকা না দেওয়াতেই তাকে মারধর করা হয়েছে। এমনকি তার শ্লীলতাহানি করা হয়েছে বলেও খবর আসছে।

এই রাজ্যে এতদিন একটা ধারণা ছিল যে, তৃণমূল কংগ্রেস বেছে বেছে যারা একটু সমাজে প্রতিষ্ঠিত মানুষজন, তাদের কাছে জোর করে তোলা আদায় করে। এমনকি তারা তোলা না দিলে তাদেরকে মারধর করতেও দুবার ভাবে না। কিন্তু শুধু বড়লোক নয়, একেবারে গরীব মানুষদের প্রতিও এবার তৃণমূলের নির্যাতন শুরু হয়ে গেল। অন্তত নদীয়ার আড়ংঘাটা থেকে যে খবর সামনে এসেছে, তার পরিপ্রেক্ষিতে তেমনটাই দাবি করছে বিরোধীরা। যেখানে এক মহিলা অভিযোগ করছেন যে, গত ২০ ফেব্রুয়ারি তৃণমূলের লোকজন বলে পরিচয় দেওয়া বেশ কয়েকজন ব্যক্তি তার বাড়িতে এসে মদ্যপ অবস্থায় টাকা দাবি করে। এমনকি তিনি সেই টাকা দিতে অস্বীকার করায় তাকে মারধর করা হয়। আর সেই ঘটনাকে কেন্দ্র করেই রীতিমত উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি।

এদিকে এই ঘটনা সামনে আসার পরেই রীতিমত সোচ্চার হয়েছে বিরোধীরা। বিজেপির দাবি, গোটা রাজ্য জুড়ে এভাবেই মানুষের ওপর নিপীড়ন চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। ভোটের মুখে তাদের অত্যাচার আরও বাড়ছে। তাই এই নিরীহ গরিব মহিলার প্রতিও তৃণমূলের এই ধরনের অত্যাচার শুরু হয়েছে। প্রশাসন সঠিক পদক্ষেপ না নিলে এবং সেই অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আগামী দিনে বড় পদক্ষেপ নেওয়া হবে বলেই জানিয়ে দিয়েছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব।

Exit mobile version