Site icon প্রিয় বন্ধু মিডিয়া

মাঝ আকাশে মুখ্যমন্ত্রীর বিমান, রুদ্ধশ্বাস উৎকণ্ঠা কলকাতা বিমানবন্দরে! এখনও নামতে পারেনি এয়ারক্রাফট!

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এক চরম অনিশ্চয়তা ও উৎকণ্ঠার প্রহর গুনছে তিলোত্তমা। প্রবল প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান এখনও কলকাতা বিমানবন্দরের আকাশে চক্কর কাটছে। বিকেল ৪টে ৫০ মিনিট পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বিমানটি এখনও অবতরণ করতে পারেনি।

আজ বীরভূমের দুবরাজপুর এবং পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে দুটি নির্বাচনী জনসভা শেষ করে মুখ্যমন্ত্রী কলকাতার উদ্দেশে রওনা দেন।

বিকেল ৩টা ৩৯ মিনিট নাগাদ অন্ডাল বিমানবন্দর থেকে মুখ্যমন্ত্রীর বিমানটি উড়ান শুরু করে। ঘড়ির কাঁটা অনুযায়ী বিকেল ৩টা ৫৫ মিনিটে তাঁর কলকাতা বিমানবন্দরে নামার কথা ছিল।

বিমানটি যখন কলকাতার আকাশে পৌঁছায়, ঠিক তখনই শহরে শুরু হয় প্রবল কালবৈশাখী ঝড় ও ঝমঝমিয়ে বৃষ্টি। এর ফলে রানওয়েতে দৃশ্যমানতা (Visibility) আশঙ্কাজনকভাবে কমে যায়।

এটিসি (ATC)-র সিগন্যাল না পাওয়ায় পাইলট গত প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে বিমানটিকে নিয়ে মাঝ আকাশেই চক্কর কাটতে বাধ্য হচ্ছেন। জ্বালানি এবং নিরাপত্তার কথা মাথায় রেখে বিমানবন্দরে জরুরি ভিত্তিতে সবরকম প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে।

মুখ্যমন্ত্রীর বিমান এভাবে মাঝ আকাশে আটকে থাকায় নবান্ন এবং তৃণমূল কংগ্রেস নেতৃত্বের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। রাজ্য পুলিশ ও বিমানবন্দর কর্তৃপক্ষ প্রতিনিয়ত পাইলটের সঙ্গে যোগাযোগ রাখছে। আবহাওয়া কিছুটা স্বাভাবিক হলেই অগ্রাধিকার ভিত্তিতে মুখ্যমন্ত্রীকে নামানোর ব্যবস্থা করা হবে।

Exit mobile version