Site icon প্রিয় বন্ধু মিডিয়া

“লিজ ২০২৭ পর্যন্ত আমাদের নামে, প্রতি মাসে ১ লক্ষ টাকা বিল আমরা দিই আর অফিস দখল করতে আসছে উটকো লোক!” নথি দেখিয়ে গর্জে উঠলেন মমতা!

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-ইএম বাইপাসের মেট্রোপলিটন এলাকায় অবস্থিত তৃণমূলের অস্থায়ী সদর কার্যালয়ের নিয়ন্ত্রণ নিয়ে চলা চরম আইনি ও রাজনৈতিক লড়াইয়ের মাঝেই আজ বড়সড় মোক্ষম চাল চাললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বিকেলে ফেসবুক লাইভে এসে সশরীরে আইনি নথি ও রসিদ প্রদর্শন করে বিদ্রোহী ‘নব তৃণমূল’ শিবিরকে কড়া ভাষায় বিঁধলেন তিনি। কার্যালয়টির বৈধতা ও সমস্ত খরচ যে তাঁদের পক্ষ থেকেই মেটানো হয়, তা লাইভেই সপ্রমাণ তুলে ধরেন মমতা।

ফেসবুক লাইভে এসে মমতা বন্দ্যোপাধ্যায় মেট্রোপলিটন ভবনের লিজ সংক্রান্ত অফিসিয়াল কাগজপত্র দেখিয়ে বলেন, “এই অফিস বা ভবনটি ২০২৭ সালের মে মাস পর্যন্ত আমাদের নামে লিজ নেওয়া রয়েছে।” ভবনের যাবতীয় খরচ ও বিল মেটানোর প্রসঙ্গ টেনে ক্ষুব্ধ গলায় তিনি আরও যোগ করেন, “এই অফিসের ইলেকট্রিক বিল থেকে শুরু করে অন্যান্য রক্ষণাবেক্ষণের জন্য প্রতি মাসে আমরা প্রায় ১ লক্ষ টাকা খরচ করি। সমস্ত বিলের টাকা আমাদের অনুগামীরাই মিটিয়ে আসছেন। আর আজ কিছু উটকো লোক এসে জোর করে অফিস দখল করে বসে আছে !”

রাজনৈতিক মহলের মতে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিদ্রোহী গোষ্ঠী যেভাবে গতকাল পুলিশ ও সিআরপিএফের উপস্থিতিতে ওই কার্যালয় নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছিল, তার বিরুদ্ধে এটি মমতার আইনি প্রতিরোধ। লাইভে নথি দেখিয়ে মমতা স্পষ্ট করে দিলেন যে, জোরপূর্বক কার্যালয় দখল করলেই তার আইনি মালিকানা পাওয়া যায় না। ইতিমধ্যেই এই অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধে মমতা শিবিরের পক্ষ থেকে থানায় আনুষ্ঠানিক পুলিশি অভিযোগ দায়ের করা হয়েছে।

Exit mobile version