Site icon প্রিয় বন্ধু মিডিয়া

“যিনি আজকে মুখ্যমন্ত্রী হয়েছেন তাঁর প্রতি শুভেচ্ছা রইল, কিন্তু উনি তো বারবার নির্বাচনে হেরেছিলেন!” ফেসবুক লাইভে শুভেন্দুকে খোঁচা মমতার!

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-তৃণমূলের অন্দরে চলা তীব্র ডামাডোলের মাঝেই এবার বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রতি বড় মন্তব্য করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বিকেলে সরাসরি ফেসবুক লাইভে এসে তিনি বর্তমান রাজ্যের প্রশাসনিক প্রধানকে রাজনৈতিকভাবে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাঁর রাজনৈতিক অতীত মনে করিয়ে দিয়ে একযোগে তীব্র কটাক্ষ শানালেন।

আজকের লাইভে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “যিনি আজকে মুখ্যমন্ত্রী হয়েছেন, তাঁর প্রতি আমার শুভেচ্ছা রইল।” তবে এই শুভেচ্ছার রেশ কাটতে না কাটতেই শুভেন্দুর অতীত ইতিহাস টেনে এনে তীব্র খোঁচা দেন তৃণমূল সুপ্রিমো। মমতা যোগ করেন, “কিন্তু একটা কথা মনে রাখবেন, উনি একসময় কংগ্রেস করতেন, তৃনমূল করতেন এবং অতীতে একাধিকবার নির্বাচনে হেরেছেন। সেই ইতিহাসও কিন্তু মানুষের মনে আছে।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, চন্দ্রিমা ভট্টাচার্যের ইস্তফা এবং মেট্রোপলিটন দলীয় কার্যালয় হাতছাড়া হওয়ার ঘটনার নেপথ্যে বিদ্রোহী শিবিরের পাশাপাশি লোকভবন ও বর্তমান শাসক দলের অদৃশ্য মদত রয়েছে বলে মনে করছেন মমতা অনুগামীরা। আজ লাইভে শুভেন্দু অধিকারীকে প্রশাসনিকভাবে মান্যতা দেওয়ার পাশাপাশি তাঁর অতীত পরাজয়ের কথা মনে করিয়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে প্রমাণ করতে চাইলেন যে, ক্ষমতার রদবদল হলেও রাজনৈতিক লড়াইয়ের ময়দানে তিনি শুভেন্দুর চেয়ে কোনো অংশে পিছিয়ে নেই।

Exit mobile version