Site icon প্রিয় বন্ধু মিডিয়া

“মমতা এবার কনফার্ম হারছেন” বিজেপি সরকার গঠনের ব্যাপারে কনফিডেন্ট সুকান্ত!

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পশ্চিমবঙ্গে ২০২১ সালেও বিজেপি ক্ষমতায় আসার স্বপ্ন দেখেছিল। কিন্তু তখন তাদের লক্ষ্য পূরণ হয়নি। তবে ২০২৬ যে তাদের কাছে শেষ সুযোগ, তা খুব ভালো করেই জানে বিজেপির রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্ব। তাই এবার সর্বস্ব শক্তি দিয়ে তারা বাংলা জয়ের ব্যাপারে ঝাঁপিয়ে পড়েছে। তবে কর্মীদের মধ্যে একটা প্রশ্ন রয়েছে, আদৌ এবার জয় নিশ্চিত হবে তো? ২০২১ এর মত আবার হয়ে যাবে না তো? কিন্তু সেই সম্ভাবনা যে অত্যন্ত ক্ষীন, তা বোঝা যাচ্ছে বিজেপি নেতাদের বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে দিয়েই। তারা এবার নিশ্চিত যে, পশ্চিমবঙ্গে এবার সাধারণ মানুষই পরিবর্তন নিয়ে আসবেন। আর এবার সেই ব্যাপারে কনফার্মেশন দিয়ে দিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

সামনেই ২০২৬ এর বিধানসভা নির্বাচন। বিজেপির কাছে যে এবার পশ্চিমবঙ্গে জয় পাওয়ার ক্ষেত্রে এটা শেষ লড়াই, তা নেতৃত্বরা সকলেই জানে। তবে কর্মীদের মধ্যে আশা, আশঙ্কা দুইয়েরই দোলাচল রয়েছে। কারণ দিনের শেষে আবার ভোটে যদি প্রহসন হয় এবং গণনা কেন্দ্রে যদি কারচুপি হয়, তাহলে তো ২০২১ এর পুনরাবৃত্তি হতে পারে। তাই অনেকেই আশঙ্কার মধ্যে রয়েছেন। তবে সেই সমস্ত সংশয় দূর করে দিয়ে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে শমীক ভট্টাচার্যরা যখন নিশ্চিত, বিজেপি ক্ষমতায় আসছে বলে দাবি করছেন, ঠিক তখনই তাদের সুরে সুর মিলিয়ে পশ্চিমবঙ্গ থেকে যে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায় নেওয়ার সময় এসে গিয়েছে, তা স্পষ্ট করে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। আর সেখানেই তিনি বলেন, “আমরা যে সংকল্প পত্র করছি, সেখানে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি। আমরা শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কি করেনি বা কি পারেনি, সেটা বলছি না। আমরা ক্ষমতায় এলে কি করবো, আমরা সেটাও তুলে ধরছি। আমরা ১০০ শতাংশ বিশ্বাস করি, বিজেপির সরকার এবার হচ্ছেই। মমতা বন্দ্যোপাধ্যায় হারছেন। কনফার্ম।”

Exit mobile version