Site icon প্রিয় বন্ধু মিডিয়া

“মমতা কি থাকবে নাকি? প্রাক্তন হবেই, পাবলিক ডিসিশন নিয়ে নিয়েছে” সাফ জানালেন শুভেন্দু!

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এখনও পর্যন্ত অনেক মানুষের মধ্যেই সংশয় রয়েছে যে, এবারেও ২০২১ এর মত নির্বাচনের ফলাফল হবে না তো? বিজেপি তো জানপ্রাণ দিয়ে লড়াই করছে। কিন্তু দিনের শেষে ওই ভোটের দিন এবং কাউন্টিংয়ের দিন আসল খেলাটা খেলে দেবে না তো দুষ্কৃতীরা? আবার ঘুর পথে ক্ষমতা দখল করে নেবে না তো এই রাজ্যের শাসক দল? আর এবার যদি তৃণমূল আবার ক্ষমতায় ফিরে আসে, তাহলে যে বিরোধী রাজনীতি এবং বিরোধী কণ্ঠস্বর বলে কিছু থাকবে না, তা খুব ভালো মতই জানেন শুভেন্দু অধিকারীর মত বিজেপির নেতৃত্বরা। তাই এবার শেষ লড়াইটা দিতে চাইছেন তারা। তবে সেই লড়াইয়ে সাফল্য আসবে তো? এই সংশয় যখন বিভিন্ন মহলে রয়েছে, তখন আজ আরও একবার জনতার ডিসিশনের কথা উল্লেখ করে রাজ্যে যে পরিবর্তন হচ্ছেই, সেই ব্যাপারে আত্মবিশ্বাসী মনোভাব পোষণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

হাতেগোনা আর কয়েকটা দিনের অপেক্ষা। তারপরেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ঘোষণা হয়ে যাবে। বিজেপি সব দিক থেকেই আত্মবিশ্বাসী যে, এবার তৃণমূলের বিদায় হচ্ছেই। কিন্তু এই আত্মবিশ্বাস তাদের নেতাদের মধ্যে ২০২১ সালেও দেখতে পাওয়া গিয়েছিল। কিন্তু দিনের শেষে তৃণমূল ক্ষমতায় এসেছিল। তাই এবারও যদি সেই রকম ঘটনা ঘটে যায়, তাহলে কি হবে? এই চিন্তা অনেকের মধ্যেই রয়েছে। তাই অনেকেই সামনে এসে তৃণমূলের বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন না। তবে এক্ষেত্রে প্রত্যেকটি জেলায় জেলায় ঘুরে শুভেন্দু অধিকারী মানুষের পালস বুঝতে পেরেছেন। আর তা বুঝেই এবার তৃণমূলের বিদায় নিয়ে যে তার মনে অন্তত কোনো সংশয় নেই, তা স্পষ্ট করে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা।

এদিন হুমায়ুন কবীরের আশঙ্কা এবং তার ওপর হামলা হতে পারে, এইরকম একটি বিষয় নিয়ে শুভেন্দুবাবুকে প্রশ্ন করা হয়। আর সেই ব্যাপারে প্রতিক্রিয়া দিতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, “একজন কাউকে মেরে দিলে মমতা কি থাকবে নাকি? প্রাক্তন হবেই। পাবলিক ডিসিশন নিয়ে নিয়েছে, একে চেঞ্জ করবে। কিচ্ছু করতে পারবেন না। আমি আপনাকে বলছি, ডেজ আর নম্বর। অনেকেরই ধারণা ছিলো, ৩৪ বছর পরে সিপিএমের সিট কমতে পারে, কিন্তু যাবে না। ১১ তে মানুষ প্রমাণ করে দিয়েছে। এবারেও মানুষ প্রমাণ করে দেবে।”

Exit mobile version