Site icon প্রিয় বন্ধু মিডিয়া

“মমতাজি, আপনাকে জিজ্ঞেস করছি….” সাংবাদিক বৈঠক থেকে হাঁটে হাড়ি ভাঙলেন অমিত শাহ!

 

 

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের বিজেপি নেতারা বারবার করে দাবি করেছেন যে, পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ হচ্ছে। আর এই অনুপ্রবেশের জন্য দায়ী তৃণমূল সরকার। কারণ সীমান্তে বেড়া দেওয়ার জন্য যে জায়গা প্রয়োজন, সেখানে চূড়ান্ত অসহযোগিতা করা হচ্ছে রাজ্যের পক্ষ থেকে। কেন্দ্রীয় সরকার বারবার করে বলা সত্ত্বেও রাজ্য এক্ষেত্রে সহযোগিতা করছে না। যার ফলে সীমান্ত দিয়ে অবাধে অনুপ্রবেশ হচ্ছে। আর আজ সেই কথাই শোনা গেল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের গলায়। এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রীকে রীতিমত সাংবাদিক বৈঠক থেকে প্রশ্ন করে লজ্জায় ফেলে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

এই রাজ্যের বুকে সব থেকে অন্যতম বড় সমস্যাগুলির মধ্যে রয়েছে, অনুপ্রবেশের সমস্যা। তৃণমূল নেতাদের এই বিষয়ে প্রশ্ন করলেই তারা সীমান্ত দেখভাল করে বিএসএফ বলে কেন্দ্রীয় সরকারের ঘাড়ে দায় দাপায়। কিন্তু পাল্টা যুক্তি দিয়ে বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে যে, সীমান্তে বেড়া দেওয়ার জন্য যে সহযোগিতার প্রয়োজন, তা করেনি রাজ্য সরকার‌। তারা ভুল পথে অনুপ্রবেশ যাতে পশ্চিমবঙ্গে হয় এবং তারা যাতে সেই অনুপ্রবেশকারীদের ভোটব্যাংক হিসেবে ব্যবহার করে, তার চেষ্টা করছে বলে সোচ্চার হন বিজেপি নেতারা। আর আজ সেই কথা তুলে ধরেই প্রকাশ্য সাংবাদিক বৈঠক থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীকে প্রশ্নবাণে বিদ্ধ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর সেখানেই রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, “মমতাজি, এই সাংবাদিক বৈঠক থেকে আপনাকে জিজ্ঞাসা করছি, কোন সরকার আছে, যারা বর্ডারে বেড়া দেওয়ার জন্য জমি দেয় না? আপনি জবাব না দিতে পারলে আমি দিচ্ছি। শুধু আপনার সরকারই এইরকম কাজ করে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জবাব দিতে পারবেন, অসম, ত্রিপুরায় অনুপ্রবেশ কিভাবে বন্ধ হয়েছে? আপনার প্রশ্রয়েই এই পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ হচ্ছে এবং তাদের আশ্রয় দেওয়া হচ্ছে।”

Exit mobile version