Site icon প্রিয় বন্ধু মিডিয়া

মমতার বিধানসভা কেন্দ্র থেকে ৪৭ হাজার নাম বাদ! কি বললেন শমীক?

 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
গতকাল এসআইআরের পর একটি ভোটার তালিকা প্রকাশ হয়েছে। যেখানে প্রত্যেকটি বিধানসভা থেকে হাজার হাজার ভোটারের নাম বাদ গিয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুর থেকে এখনও পর্যন্ত প্রায় ৪৭ হাজার নাম বাদ গিয়েছে বলেই খবর। অন্যদিকে তথ্যগত অসঙ্গতির ক্ষেত্রে প্রায় ১৪ হাজারের মত নাম যাচাইয়ের তালিকায় রয়েছে। স্বাভাবিক ভাবেই সেই নথি যাচাই করার পর গোটা সংখ্যাটা কোথায় দিয়ে দাঁড়ায়, তার দিকে অবশ্যই সকলের নজর থাকবে। আর এর মাঝেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র থেকে এত ভোটারের নাম বাদ যাওয়া প্রসঙ্গে মন্তব্য করলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য।

সামনেই ২৬ এর বিধানসভা নির্বাচন। তবে তার আগে সকলের নজর রয়েছে, এসআইআরের ফলে কত মানুষের নাম বাদ যায়। ইতিমধ্যেই গতকাল একটি ভোটার তালিকা প্রকাশ হয়েছে। যেখানে রাজ্যজুড়ে প্রায় ৬৪ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে বলেই খবর। অন্যদিকে হেভিওয়েটদের বিধানসভা কেন্দ্রের মধ্যে অন্যতম নজরে ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুর। এই কেন্দ্র থেকেও প্রায় ৪৭ হাজার মানুষের নাম বাদ গিয়েছে বলেই মনে করা হচ্ছে। আর এই পরিস্থিতিতে সেই বিষয় নিয়ে যখন বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে, ঠিক তখনই গোটা বিষয়ে প্রতিক্রিয়া দিলেন রাজ্য বিজেপির সভাপতি।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। আর সেখানেই তিনি বলেন, “সবটা শেষ হোক। অনৈতিক উদ্দেশ্য নিয়ে তো নির্বাচন কমিশন কাজ করছে না। সেটা করছে তৃণমূল কংগ্রেস। যাদের কারণে আজকে রাজ্যের মুখ পুড়েছে। সুপ্রিম কোর্টের রায়ে এটা বোঝা গিয়েছে যে, সুপ্রিম কোর্টের এই রাজ্যের প্রশাসনের ওপরে কোনো আস্থা নেই। কারন প্রশাসনের রাজনীতিকরণ সম্পূর্ণ। যেভাবে ডিএমরা, যেভাবে অফিসাররা এই রাজ্যে আচরণ করেছে, এর ফল তাদের পেতে হবে।”

Exit mobile version